Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ, মঙ্গলবারও, সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই কারণেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গতকাল, সোমবার উত্তর...

ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ, মঙ্গলবারও, সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর
  • ২০ মে, ২০২৫ ০৮:০৫
Prefer us on Google

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই কারণেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গতকাল, সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি হয়েছে। যার ফলে অনেকটাই কমেছে তাপমাত্রা। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। আজ, মঙ্গলবারও শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ