Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

প্রফিট বুকিংয়ের ঠেলায় পড়ল সেনসেক্স

মার্কিন মুদ্রাস্ফীতির প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারে। সেনসেক্স ১৮৩.১৫ পয়েন্ট কমে দাঁড়াল ৭৭,৪৭২.৯৪-এ। বিস্তারিত পড়ুন।

প্রফিট বুকিংয়ের ঠেলায় পড়ল সেনসেক্স
  • ২৬ আগস্ট, ২০২৬ ১৬:১১
Prefer us on Google

আজ মার্কিন মুলুকে মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্য প্রকাশের কথা। তার প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারে। লগ্নিকারীদের মুনাফা ঘরে তোলার হুড়োহুড়িতে পতন শেয়ার সূচকে। এদিন ১৮৩.১৫ পয়েন্ট নেমেছে সেনসেক্স। দিনের শেষে সূচক দাঁড়ায় ৭৭,৪৭২.৯৪ অঙ্কে। সেনসেক্স ৩০-র অন্তর্গত ১৩টি শেয়ার গ্রিন জোনে ছিল। এর মধ্যে সবথেকে বেশি দাম বেড়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ারের। ৩.৫৩ শতাংশ। অন্যদিকে, সবথেকে বড় ধাক্কা লেগেছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের শেয়ারে। একদিনে দাম কমেছে ১.৯৪ শতাংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ