নয়াদিল্লি: শেয়ার বাজারে রক্তক্ষরণ চলছেই। সোমবার ১ হাজার ১২৪ পয়েন্ট পড়ল বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স। দিনের শেষে ৭২ হাজার ৭৭১ পয়েন্টে স্থির হয়। পতনের হার ১.৫২ শতাংশ। ছ’মাসে এটাই সর্বনিম্ন। পড়েছে জাতীয় শেয়ার সূচক নিফটিও। এদিন ৩৬০ পয়েন্ট পড়ে নিফটি ২২ হাজার ৭৮০ পয়েন্টে থামে। পতনের হার ১.৫৬ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় নতুন করে অশান্তি শুরু হয়েছে। এর জেরে অশোধিত তেলের দাম ফের বাড়ছে। এই দুইয়ের প্রভাবে ভারতীয় শেয়ার বাজারের প্রতি আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা।



