মুম্বই: শেয়ার বাজারে রক্তক্ষরণ চলছেই। এই নিয়ে পরপর চারদিন সেনসেক্স এবং নিফটির পতন অব্যাহত থাকল। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। এই অবস্থায় শেয়ার বাজারে লগ্নি করে আর ঝুঁকি নিতে চাইছেন না বিনিয়োগকারীরা। তাই শেয়ার থেকে অন্যত্র বিনিয়োগ সরিয়ে নিতে শুরু করেছেন। বৃহস্পতিবার ৫৭০ অঙ্ক পড়ে ৭১ হাজার ৯০৯ পয়েন্টে স্থির হয় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। পতনের হার ০.৭৯ শতাংশ। আর ন্যাশন্যাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৯৮ অঙ্ক পড়ে দিনের শেষে ২২ হাজার ৪২১ পয়েন্টে স্থির হয়। পতনের হার ০.৮৮ শতাংশ। পাল্লা দিয়ে পড়েছে টাকার দাম। এদিন ৩৭ পয়সা পড়ে মনস্তাত্ত্বিক স্তর ৯৬ অতিক্রম করে যায় টাকা। লেনদেনের শেষে ডলারের



