Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

রেপো রেট বৃদ্ধির দিনেই পতন শেয়ার বাজারে, আরও কমল টাকার দর

মূল্যবৃদ্ধির ধাক্কায় নাকাল জনতা। তার মধ্যেই বুধবার, প্রায় চার বছর পর রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাংক (আরবিআই)।

রেপো রেট বৃদ্ধির দিনেই পতন শেয়ার বাজারে, আরও কমল টাকার দর
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মূল্যবৃদ্ধির ধাক্কায় নাকাল জনতা। তার মধ্যেই বুধবার, প্রায় চার বছর পর রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাংক (আরবিআই)। ফলে উৎসবের মরশুমে গাড়ি-বাড়ির জন্য নেওয়া ঋণে ইএমআই আরও চড়া হওয়ার প্রমাদ গুনছে আম আদমি। আরবিআই-এর রেপো রেট বৃদ্ধির দিনেই বড়ো পতন হয়েছে শেয়ার বাজারে। টানা দু’দিন লাভের মুখ দেখার পর বুধবার সেনসেক্স ৪২৯.১১ পয়েন্ট নিম্নমুখী হয়। ০.৫৯ শতাংশ নীচে নেমে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক থিতু হয়েছে ৭২ হাজার ৬৩৮.৭০ পয়েন্টে। ধাক্কা খেয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। পতন হয়েছে ১৭৩.০৫ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ। দিনের শেষে নিফটি নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৬০৩.০৫ পয়েন্টে। একইসঙ্গে পতন হয়েছে টাকার দরে। ৪৩ পয়সা পড়ে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম কমে হয়েছে ৯৬.৭৮ টাকা (প্রভিশনাল)।

Advertisement

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ফের বাড়তে শুরু করেছে। ব্রেন্ট ক্রুডের দর ১.৪১ শতাংশ ঊর্ধ্বমুখী। ব্যারেল প্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে ১০২ ডলার। শুধু রেপো রেট বেড়ে যাওয়া নয়, পাশাপাশি এভাবে অশোধিত তেলের দাম বৃদ্ধি ও নাগাড়ে বিদেশি বিনিয়োগ দেশ থেকে বেরিয়ে যাওয়ার ধাক্কাতেও দুর্বল হয়েছে শেয়ার বাজার। তার প্রভাব পড়েছে টাকার দরেও। বাজার বিশেষজ্ঞদের বক্তব্য, রেপো রেট বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক প্রভাবে ভারতীয় মুদ্রা আরও দুর্বল হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ