Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

শেয়ার বাজারে ফের ধস, ডুবল লগ্নিকারীদের ৬.৪ লক্ষ কোটি!

পশ্চিম এশিয়ার যুদ্ধের ধাক্কায় অব্যাহত শেয়ার বাজারের রক্তক্ষরণ। সোমবার একধাক্কায় ১৩১৩ পয়েন্ট নামল বম্বে স্টক এক্সচেঞ্জর সূচক সেনসেক্স।

শেয়ার বাজারে ফের ধস, ডুবল লগ্নিকারীদের ৬.৪ লক্ষ কোটি!
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: পশ্চিম এশিয়ার যুদ্ধের ধাক্কায় অব্যাহত শেয়ার বাজারের রক্তক্ষরণ। সোমবার একধাক্কায় ১৩১৩ পয়েন্ট নামল বম্বে স্টক এক্সচেঞ্জর সূচক সেনসেক্স। যার জেরে ৬.৪ লক্ষ কোটি টাকা ডুবল লগ্নিকারীদের। পশ্চিম এশিয়ায় ইরানের শান্তিপ্রস্তাবে অসম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে পশ্চিম এশিয়ায় জটিল পরিস্থিতির নিষ্পত্তির কোনও সুষ্পষ্ট দিশা এখনও দেখা যাচ্ছে না বলেই মনে করা হচ্ছে। এনিয়ে আশঙ্কার কারণেই বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৩.৮ ডলারে। এই জোড়া ধাক্কার পাশাপাশি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমদানি নির্ভর পণ্য কম ব্যবহারের বার্তা দিয়েছেন।  পাশাপাশি টাকার দামেও বড় পতন হয়েছে। ৮২ পয়সা কমে ডলারের নিরিখে এদিন ভারতীয় মুদ্রার দাম দাঁড়িয়েছে ৯৫ টাকা ৩১ পয়সায় (প্রভিশনাল)। 

Advertisement

এই সামগ্রিক পরিস্থিতির জেরে এদিন ধস নামে দেশের শেয়ার বাজারে।  লেনদেনের শেষে ১৩১২.৯১ পয়েন্ট পড়েছে সেনসেক্স। শতাংশের হিসেবে ১.৭০ শতাংশ। দিনের একটা সময়ে সূচক ১৩৭০.৭৯ পয়েন্ট বা ১.৭৭ শতাংশ নীচে চলে যায়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি পড়েছে ৩৬০.৩০ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ। গত বৃহস্পতিবার থেকে তিন দিনে নিফটির পতন হয়েছে ২ শতাংশেরও বেশি (৫১৫ পয়েন্ট)। অন্যদিকে সেনসেক্স নেমেছে ১৯৫০ পয়েন্ট বা ২.৫ শতাংশ।
 রোখা যাচ্ছে না টাকার দরে পতনও। শুক্রবার দিনশেষে ডলারের বিনিময় মূল্য ছিল ৯৪ টাকা ৪৯ পয়সা। এদিন সেই দর আরও ৮২ পয়সা নেমে গিয়ে ৯৫ টাকা ৩১ পয়সা (প্রভিশনাল) দাঁড়িয়েছে। যা সাম্প্রতিককালে রেকর্ড সর্বনিম্ন।

Advertisement
সম্পর্কিত সংবাদ