Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইরান-আমেরিকা বৈঠকের আশা, বাড়ল শেয়ার সূচক

পাকিস্তানে আয়োজিত শান্তি বৈঠক ভেস্তে গেলেও থেমে নেই কূটনৈতিক দৌত্য। ফের আলোচনায় বসতে পারে ইরান ও আমেরিকা। এই খবরে ব্যারেলে প্রতি অশোধিত তেলের দরও ১০০ ডলারের নীচে নেমেছে।

ইরান-আমেরিকা বৈঠকের আশা, বাড়ল শেয়ার সূচক
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

মুম্বই: পাকিস্তানে আয়োজিত শান্তি বৈঠক ভেস্তে গেলেও থেমে নেই কূটনৈতিক দৌত্য। ফের আলোচনায় বসতে পারে ইরান ও আমেরিকা। এই খবরে ব্যারেলে প্রতি অশোধিত তেলের দরও ১০০ ডলারের নীচে নেমেছে। ফলে আশায় বুক বাঁধছে শেয়ার বাজার। এর প্রতিফলনও দেখা গেল বুধবারের লেনদেনে। বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক এদিন ১.৬৪ শতাংশ বা ১,২৬৩.৬৭ পয়েন্ট লাফ দিল। দিনের শেষে ৭৮,১১১.২৪ পয়েন্টে থামে সেনসেক্সের দৌড়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও বাড়ল ৩৮৮.৬৫ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ। বাজার বন্ধের সময় ২৪,২৩১.৩০ পয়েন্টে থিতু হয় নিফটি। 

Advertisement

লাইভলং ওয়েল্থের ফাউন্ডার তথা রিসার্চ অ্যানালিস্ট হরিপ্রসাদ কে জানিয়েছেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনের একটা ইঙ্গিত দেখা দিয়েছে। আর এই পরিস্থিতিই প্রাথমিকভাবে লগ্নিকারীদের ভরসা জুগিয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারের নীচে নেমে আসা ভারতের মতো আমদানি নির্ভর দেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মুদ্রাস্ফীতির উপর চাপ কমবে। আর এই স্বস্তির আবহই বাজার চাঙা করে তুলেছে।    

Advertisement
সম্পর্কিত সংবাদ