Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

শেষবেলায় পতন শেয়ার সূচকে, উধাও ৫ লক্ষ কোটি

বর্ষাকালে বৃষ্টিপাত কম হবে।  শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। এর সঙ্গে রয়েছে ইরান ও আমেরিকার সংঘর্ষবিরতিনা হওয়া।

শেষবেলায় পতন শেয়ার সূচকে, উধাও ৫ লক্ষ কোটি
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বর্ষাকালে বৃষ্টিপাত কম হবে।  শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। এর সঙ্গে রয়েছে ইরান ও আমেরিকার সংঘর্ষবিরতিনা হওয়া। দু’পক্ষের হামলা পালটা হামলার জেরে  যুদ্ধের শঙ্কা কাটেনি। এদিনই এমএসসিআই (মরগ্যান স্ট্যানলি ক্যাপিট্যাল ইন্টারন্যাশনাল) তাঁদের তালিকা থেকে চারটি স্টক বাদ দিয়ে নতুন পাঁচটি স্টক যোগ করেছে। তার নেতিবাচক প্রভাবও শেয়ার বাজারে লক্ষ্য করা গিয়েছে। এই ত্রিফলায় শুক্রবার বড় পতন শেয়ার সূচকের। বেলা তিনটের পর অন্তত ৮৫০ পয়েন্ট পতন হয়েছে সেনসেক্সের। দিনশেষে ১০৯২.২৬ পয়েন্ট কমে সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৭৪,৭৭৫.৭৪ পয়েন্টে। অন্যদিকে ৩৫৯ পয়েন্ট কমে নিফটির সূচক ২৩,৫৪৭.৭৫ পয়েন্ট হয়েছে। বাজার থেকে গায়েব হয়ে গেল বিনিয়োগকারীদের ৫ লক্ষ কোটি টাকা।  

Advertisement

শুক্রবার হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, চলতি বর্ষাকালে স্বাভাবিকের তুলনায় ৯০ শতাংশ বৃষ্টি হবে। যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি সক্রিয় হবে এল নিনো। সেই শঙ্কায় শেয়ার বাজারে পতন দেখা গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ইরান-আমেরিকা সংঘর্ষবিরতি নিয়ে টানাপোড়েন ও বিদেশি লগ্নির বাজার ছাড়ার নেতিবাচক প্রভাবও অব্যাহত রয়েছে। অন্যদিকে এদিন কিছুটা বাড়ল টাকার দর। দিনশেষে ভারতীয় টাকার বিনিময়মূল্য ৫৩ পয়সা বেড়ে ৯৫ টাকা ০৫ পয়সা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ