Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

এখনও অসুস্থ অলকা

২০২৪ সাল থেকে গানের জগৎ থেকে দূরে সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। শ্রবণ ক্ষমতা সংক্রান্ত এক বিরল রোগে আক্রান্ত তিনি

এখনও অসুস্থ অলকা
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

২০২৪ সাল থেকে গানের জগৎ থেকে দূরে সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। শ্রবণ ক্ষমতা সংক্রান্ত এক বিরল রোগে আক্রান্ত তিনি। সে কারণে নতুন প্রজেক্টেও কাজ করতে পারছেন না গায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন তিনি। জানান, রোগের সঙ্গে এখনো তাঁর লড়াই জারি রয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। তাঁর কথায়, ‘আমি বহুদিন সেনসোরিনিউরাম নার্ভ হেয়ারিং লস নামক এক রোগে আক্রান্ত। এখনো অসুস্থ। অনেক সুরকার এখনো আমার কাছে আসেন। কিন্তু আমি কাজ করতে পারছি না।’ ২০২৪ সালে সমাজমাধ্যমে অসুস্থতা ও কাজ না করার কথা জানিয়েছিলেন অলকা। সে বছরই ‘অমল সিং চমকিলা’ সিনেমায় অলকার গান শোনা গিয়েছিল। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। তাঁদের আশা, শীঘ্রই নতুন কোনো ছবিতে শোনা যাবে অলকার গান।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ