Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

এখনও দিনে ৭৫০ কোটি ক্ষতির যুক্তি! ফের দাম বাড়বে ডিজেল ও পেট্রলের?

দেশের বিভিন্ন প্রান্তেই দেখা যাচ্ছে, পেট্রল পাম্পে তেল নেই। এলপিজির সাপ্লাই ক্রমেই কমে আসছে। বেশ কিছু রাজ্যে পেট্রল পাম্পে জোগানের অভাবে বন্ধ থাকছে পেট্রল পাম্প।

এখনও দিনে  ৭৫০ কোটি ক্ষতির যুক্তি! ফের দাম বাড়বে ডিজেল  ও  পেট্রলের?
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্তেই দেখা যাচ্ছে, পেট্রল পাম্পে তেল নেই। এলপিজির সাপ্লাই ক্রমেই কমে আসছে। বেশ কিছু রাজ্যে পেট্রল পাম্পে জোগানের অভাবে বন্ধ থাকছে পেট্রল পাম্প। এমনকী বিক্রয়ের সীমা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের অভিমত এসবই প্রধানত প্যানিক বুকিং এবং প্যানিক ক্রয়ের জন্যই ঘটছে। কারণ, এখনও পর্যন্ত পেট্রল ডিজেল গ্যাসের অভাব ঘটেনি। প্রয়োজন নেই, তা সত্ত্বেও অগ্রিম অতিরিক্ত পরিমাণ পেট্রপণ্য ক্রয়ের প্রবণতা দেখা যাচ্ছে। এই কারণেই পেট্রল ডিজেলের সমস্যার কথা বলা হচ্ছে। কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, পেট্রল ডিজেলের উৎপাদন, সরবরাহ, এলপিজি উৎপাদন সবই প্রতিনিয়ত বেড়ে চলেছে। দেশের কোনও রাজ্য জানায়নি যে তাদের পেট্রল পাম্পে পেট্রপণ্যের অভাব চলছে। যুগ্ম সচিব একথা বললেও প্রশ্ন উঠছে সরকারি তেল উৎপাদন সংস্থাগুলি কি আবার পেট্রল ডিজেলের দাম বাড়াতে চলেছে? কারণ প্রথম দফার দাম বৃদ্ধির আগে পেট্রলিয়াম মন্ত্রক জানিয়েছিল, দিনে তাদের ১ হাজার কোটি টাকা করে লোকসান হচ্ছে। তাই দাম না বাড়িয়ে উপায় নেই। এবার দু‌ই দফায় দামবৃদ্ধির পরও দিনে ৭৫০ কোটি টাকা করে লোকসান হয়েই চলেছে। তাহলে কি আবার পেট্রল ডিজেলের দাম বাড়বে? পেট্রলিয়াম মন্ত্রক এখনই এব্যাপারে কোনও আশ্বাস দিতে নারাজ। বলা হয়েছে, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। কিন্তু একইসঙ্গে যুগ্ম সচিব বৃহস্পতিবার বলেছেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদের উচিত পেট্রল ডিজেল কম ব্যবহার করা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ