নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে টোটোর গায়ে স্টিকার আটকানোর কাজ শুরু হল। বৃহস্পতিবার এই কর্মসূচির সূচনা করে ভক্তিনগর ট্রাফিক গার্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরে ছ'টি জোনে ভাগ করা হয়েছে। সেগুলিকে লাল,হলুদ, সবুজ, নীল, কমলা ও বাদামি রঙের স্টিকারে চিহ্নিত করা হয়েছে। সেগুলি টোটো চালকদের মধ্যে বিলি করা হয়।



