Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মুর্শিদাবাদে এসটিএফের হানা, আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই

মুর্শিদাবাদ থেকে দুই বেআইনি অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ৭.৬৫ সেমি অটোমেটিক পিস্তল, ম্যাগজিন ও কার্তুজ।

মুর্শিদাবাদে এসটিএফের হানা, আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদ থেকে দুই বেআইনি অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ৭.৬৫ সেমি অটোমেটিক পিস্তল, ম্যাগজিন ও কার্তুজ। ধৃত মহম্মদ শামসাদ আলি জলঙ্গির ও রাজেশ শেখ ডোমকলের বাসিন্দা। এরা বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনেছিল।

Advertisement

বেঙ্গল এসটিএফের কাছে খবর ছিল, দুজন লোক ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র আনছে। সেগুলির হাতবদল হবে মুর্শিদাবাদে। তার ভিত্তিতে এসটিএফের টিম বৃহস্পতিবার সেখানে পৌঁছে অপেক্ষা করছিল। মুর্শিদাবাদে ওই দুই যুবক ঢুকতেই সন্দেহের বশেই তাদের আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছে পাওয়া যায় দুটি পিস্তল, চারটি ম্যাগজিন এবং ৬ রাউন্ড কার্তুজ। তাদের জেরা করে জানা যায়, অনেকদিন ধরেই বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার চালাচ্ছে তারা। মুর্শিদাবাদে আনার পর সেগুলি বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। তারা আগ্নেয়াস্ত্র কার কাছ থেকে পেয়েছিল এবং সেসব কারা নিত, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 
এসটিএফ জানিয়েছে, পাশাপাশি এক ডিলারকেও আটকে জেরা করা হচ্ছে। সে একত্রে প্রচুর সংখ্যক সিম বেচত বলে অভিযোগ। সিমগুলি সাইবার জালিয়াতদের কাছে গিয়েছে বলে এসটিএফের সন্দেহ। কিছু সিম আইএসআই এজেন্টরা পাকিস্তানে গুপ্তচর সংস্থার কর্তাদের কাছে পাঠিয়েছে কি না জানার চেষ্টা হচ্ছে তাও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ