Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিষিদ্ধ মাদক ইয়াবা সহ থাইল্যান্ডের ২ মহিলাকে গ্রেপ্তার করল এসটিএফ

প্রায় ৫ লক্ষ টাকা দামের নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট বা এমডিএমএ সহ থাইল্যান্ডের দুই মহিলা নাগরিককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্স।

নিষিদ্ধ মাদক ইয়াবা সহ থাইল্যান্ডের  ২ মহিলাকে গ্রেপ্তার করল এসটিএফ
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ৫ লক্ষ টাকা দামের নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট বা এমডিএমএ সহ থাইল্যান্ডের দুই মহিলা নাগরিককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্স। ধৃতরা হল নাফন সুথিওয়ানকুথ এবং সুপাওয়াদে সুকুলিয়াত। দু’জনেরই বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। 

Advertisement

এসটিএফের এক বিশেষ সূত্র জানাচ্ছে, নির্দিষ্ট গোয়েন্দা ইনপুটের ভিত্তিতে গোয়েন্দারা সোমবার ভাবানীপুর এলাকার এক স্পা সেন্টারে হানা দিয়ে এই সন্দেহভাজনদের গ্রেপ্তার করেন। সেই সঙ্গে সেখানে তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, এসটিএফের গোয়েন্দাদের কাছে আগাম খবর থাকায় সোমবার কলকাতা বিমানবন্দরে নামার পর থেকেই একটি টিম এই দুই থাই মহিলার পিছু নিয়েছিল। তারা ভবানীপুরের স্পা সেন্টারে ঢোকা মাত্র তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে কলকাতা পুলিশ মাদক আইনের জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করেছে। ইতিমধ্যে এই গ্রেপ্তারির বিষয়টি কলকাতার কসবায় অবস্থিত থাই দূতাবাসকে জানানো হয়েছে। 
প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে, ধৃত এই দুই মহিলা কলকাতার একটি থাই স্পা সেন্টারে কাজ করে। মাঝেমাঝে ছুটিতে তারা থ্যাইল্যান্ডের বাড়িতে যেত। দেশ থেকে ফেরার সময় তারা ইয়াবা চোরাপথে কলকাতায় এনে বিক্রি করত। এদিকে, দুই ধৃতকে মঙ্গলবার দুপুরে  বিচার ভবনে বিশেষ আদালতে হাজির করানো হয়। সরকারি আইনজীবী দেবাশিস মল্লিক চৌধুরী জানিয়েছেন, জামিনের আবেদন খারিজ করে আদালত তাদের ৩১ জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ধৃতদের এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না, জানার চেষ্টা চালাচ্ছে এসটিএফ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ