Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বহরমপুরে সম্ভব স্টিল টিউবস লিমিটেডের সম্মেলন

সম্ভব স্টিল টিউবস লিমিটেড ও বেঙ্গল স্টিল ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অনুষ্ঠিত হল ‘ফেব্রিকেটর মিট’। বহরমপুরের রয়্যাল বিষ্ণু হোটেলে গত ২৬ এপ্রিল আয়োজিত ওই অনুষ্ঠানে মুর্শিদাবাদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে অন্তত ১৫০ খুচরো ব্যবসায়ী অংশগ্রহণ করেছিলেন।

বহরমপুরে সম্ভব স্টিল টিউবস লিমিটেডের সম্মেলন
  • ৩ মে, ২০২৬ ০৯:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: সম্ভব স্টিল টিউবস লিমিটেড ও বেঙ্গল স্টিল ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অনুষ্ঠিত হল ‘ফেব্রিকেটর মিট’। বহরমপুরের রয়্যাল বিষ্ণু হোটেলে গত ২৬ এপ্রিল আয়োজিত ওই অনুষ্ঠানে মুর্শিদাবাদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে অন্তত ১৫০ খুচরো ব্যবসায়ী অংশগ্রহণ করেছিলেন। সংস্থার গুরুত্বপূর্ণ সহযোগীদের ও ব্যবসায়ীদের নিয়ে সংস্থার কর্তারা বৈঠক করেন। সেখানে স্টিল টিউবস সংস্থার পূর্ণাঙ্গ বিবরণ, তাদের উৎপাদন প্রক্রিয়া এবং উৎপাদিত পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলে। জানা গিয়েছে, রাজ্যের ব্যবসায়ীদের সঙ্গে সম্ভব স্টিল লিমিটেড বাণিজ্যিক লেনদেন আরও বাড়াতে চায়। সেই লক্ষ্যেই বহরমপুরে ‘ফেব্রিকেটর মিট’-এর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সংস্থার ন্যাশনাল সেল্স বিভাগের প্রধান ব্রিজেশ ত্রিপাঠী, জেনারেল ম্যানেজার শিরীষ রাঠি এবং মার্কেটিং টিমের তরফে শীর্ষস্থানীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁরা জানিয়েছেন, স্টিল টিউবস লিমিটেড তাদের উৎপাদন এবং ব্যবসার পরিসর বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের উদ্যোগপতিদের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ