Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

রাত জেগেও চাঙ্গা! কীভাবে?

ফুটবল বিশ্বকাপের জ্বরে গভীর রাত অবধি জাগছে দেশের প্রতিটি ড্রইংরুম। আর পরবর্তী গোটা দিন শরীরকে জড়িয়ে থাকছে বিপুল ক্লান্তি।

রাত জেগেও চাঙ্গা! কীভাবে?
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পরামর্শে বিধান শিশু উদ্যানের যোগ প্রশিক্ষক অভিজিত্ গুহ।

Advertisement

ফুটবল বিশ্বকাপের জ্বরে গভীর রাত অবধি জাগছে দেশের প্রতিটি ড্রইংরুম। আর পরবর্তী গোটা দিন শরীরকে জড়িয়ে থাকছে বিপুল ক্লান্তি। তাই দেহ মনের শ্রান্তি কাটাতে হলে, অন্তত পক্ষে সাত ঘণ্টা ঘুমোতেই হবে। পাশাপাশি পর্যাপ্ত মাত্রায় জল পান ও সহজপাচ্য আহার জরুরি। আর এনার্জি লেভেল ফিরিয়ে আনতে করতে হবে ব্রিদিং এক্সারসাইজ।
ব্রিদিং টেকনিক
১. ডিপ ব্রিদিং (গভীর শ্বাস-প্রশ্বাস)
এই পদ্ধতি ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে এবং মনকে শান্ত করতে দারুণ কার্যকর। তাই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস জল পান করুন। এবারে একটা চেয়ারে বা মাটিতে আসন পেতে সোজা হয়ে আরামদায়ক ভঙ্গিতে বসুন। চোখ বন্ধ করুন। এবার ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন, যাতে আপনার পেট ফুলে ওঠে। এবার ১ থেকে ১০ গুনুন ও  শ্বাস ধরে রাখুন। এবার খুব ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এভাবে ৫-১০ মিনিট ব্যায়ামটি করলে শরীরের স্নায়ুগুলো শিথিল হবে এবং শরীরে অক্সিজেনের মাত্রা বাড়বে।
২. ভ্রামরী প্রাণায়ম
শান্ত হয়ে বসুন। তর্জনী দিয়ে দুই কানের ছিদ্র বন্ধ করুন। চোখ বন্ধ রেখে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। এবার শ্বাস ছাড়ার সময় ভ্রমরের মতো গুনগুন করে শব্দ করুন। এই গুঞ্জন আপনার মস্তিষ্কে এক ধরনের কম্পন তৈরি করবে, যা ক্লান্তি ভুলিয়ে আপনাকে নিমেষেই চাঙ্গা করে তুলবে। সাধারণত একটি দীর্ঘ শ্বাস নেওয়া, ভ্রমরের মতো গুঞ্জন তুলে শ্বাস ছাড়া এবং কয়েক সেকেন্ড শান্ত থাকা—এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় লাগে। এইভাবে পাঁচ থেকে ১০ বার যে যার সামর্থ্য বুঝে করবেন।
অনুলিখন: সুপ্রিয় নায়েক

Advertisement
সম্পর্কিত সংবাদ