Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্থগিতাদেশ প্রত্যাহার, দূর হল নিম্ন আদালতে বিচারক নিয়োগের বাধা

রাজ্যের নিম্ন আদালতগুলিতে বিচারক নিয়োগে আর কোনও বাধা রইল না। বিচারক নিয়োগ প্রক্রিয়ার উপর জারি করা স্থগিতাদেশ মঙ্গলবার প্রত্যাহার করে নিল হাইকোর্ট।

স্থগিতাদেশ প্রত্যাহার, দূর হল নিম্ন আদালতে বিচারক নিয়োগের বাধা
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: রাজ্যের নিম্ন আদালতগুলিতে বিচারক নিয়োগে আর কোনও বাধা রইল না। বিচারক নিয়োগ প্রক্রিয়ার উপর জারি করা স্থগিতাদেশ মঙ্গলবার প্রত্যাহার করে নিল হাইকোর্ট। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় জানিয়েছেন, বিচারক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ওই কারণে স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে। 

Advertisement

২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। পিএসসি ২৯ জন বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ ওঠে। ওই কারণে আদালতের দ্বারস্থ হন এক ওবিসি প্রার্থী। সেই মামলায় গত সেপ্টেম্বরে ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি মুখোপাধ্যায়। তার জেরে বিচারক নিয়োগ বন্ধ হয়ে যায়। সেই স্থগিতাদেশ এবার তুলে নিল হাইকোর্ট।
এদিন বিচারপতি মুখোপাধ্যায়ের রায়ে বলা হয়েছে, ‘পিএসসির নিয়োগ পদ্ধতি সঠিক থাকায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে। ফলে নিয়োগে কোনও বাধা থাকছে না।’ পিএসসির আইনজীবী জানান, ২০২২ থেকে যে নিয়োগ আটকে ছিল, তা এবার শুরু করা যাবে। এই মামলার জেরে গত দু’বছর ধরে নিম্ন আদালতে কোনও নিয়োগ হচ্ছিল না। নতুন বিচারক নিয়োগ করা যাচ্ছিল না। ফলে কয়েক লক্ষ মামলা নিম্ন আদালতে ঝুলে ছিল। এবার সেই জট খুলল। এ প্রসঙ্গে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক জানান, 'নিম্ন আদালতগুলিতে প্রতিবছর অন্তত ৫০টি নিয়োগ হয়ে থাকে। সেক্ষেত্রে দীর্ঘদিন নিয়োগ আটকে থাকায় এবার অন্তত ২০০ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ