Bartaman Logo
৯ জুন, ২০২৬

মোবাইলে ভাইরাল ভিডিও তোলা কিশোরের বয়ান রেকর্ড

উড়ান টেক অফ করার ভিডিও রেকর্ড করা ছিল ওর শখ। বৃহস্পতিবার আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী সেই অভিশপ্ত বিমানও যখন টেকঅফ করে তখন ১৭ বছরের আরিয়ান মোবাইলের ক্যামেরায় তা রেকর্ড করেছিল।

মোবাইলে ভাইরাল ভিডিও তোলা কিশোরের বয়ান রেকর্ড
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: উড়ান টেক অফ করার ভিডিও রেকর্ড করা ছিল ওর শখ। বৃহস্পতিবার আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী সেই অভিশপ্ত বিমানও যখন টেকঅফ করে তখন ১৭ বছরের আরিয়ান মোবাইলের ক্যামেরায় তা রেকর্ড করেছিল। মাত্র ২৪ সেকেন্ড। তারপরই বোয়িং ৭৮৭-৯ ভেঙে পড়ে মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদে। সেদিনের ঘটনায় আরিয়ানের তোলা ভিডিওই ছড়িয়ে পড়েছিল। প্রত্যক্ষদর্শী হিসেবে এবার তার বয়ান রেকর্ড করল আমেদাবাদ পুলিস। এরইমধ্যে রটে গিয়েছিল, ওই ভিডিও যে রেকর্ড করেছে, তাকে গ্রেপ্তার করা হবে। যদিও আমেদাবাদ পুলিস শনিবার সাফ জানিয়েছে, ওই কিশোরকে বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠানো হয়েছিল। ও বাবার সঙ্গে এসে বয়ান দেওয়ার পর ফিরে গিয়েছে। 

Advertisement

চোখের সামনে ওই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে আরিয়ানকে। এব্যাপারে সে জানিয়েছে, ‘হঠাৎ আগুন।  কী যে হল বুঝতেই পারিনি। শুধু একটা ভয়ে কেঁপে উঠেছিলাম। তবে সঙ্গে সঙ্গে বুঝতে পারি, ওখান থেকে আমার চলে যাওয়া উচিত। বাড়িতে আসার পর বোন প্রথম ভিডিওটা দেখে। ও বাবাকে জানায়। তখনও জানতাম না বিমানটি ভেঙে পড়েছে।’ সব কিছু জানার পর আতঙ্ক গ্রাস করে আরিয়ানকে। ঘটনার দিন রাতে চোখের পাতা এক করতে পারেনি সে। এই ট্রমা কাটাতে লাগাতার তার কাউন্সেলিং চলছে বলেও জানা যাচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ