Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশ আধুনিকীকরণের টাকা খরচে অনিয়মের অভিযোগ, তদন্তে রাজ্য

পুলিশ আধুনিকীকরণের জন্য কেন্দ্রের পাঠানো টাকা খরচের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করেছে পূর্বতন তৃণমূল সরকার। যে কাজের জন্য টাকা এসেছে তাতে খরচ না হয়ে চলে গিয়েছে অন্যত্র।

পুলিশ আধুনিকীকরণের টাকা খরচে  অনিয়মের অভিযোগ, তদন্তে রাজ্য
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা; পুলিশ আধুনিকীকরণের জন্য কেন্দ্রের পাঠানো টাকা খরচের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করেছে পূর্বতন তৃণমূল সরকার। যে কাজের জন্য টাকা এসেছে তাতে খরচ না হয়ে চলে গিয়েছে অন্যত্র। এমনকী টাকা খরচের হিসেবও দেওয়া হয়নি। এমনই অভিযোগ এসেছে স্বরাষ্ট্র দপ্তরে।  পালাবদল ঘটতেই এবার এই নিয়ে তদন্ত শুরু করছে নতুন সরকার। ইতিমধ্যেই এই সংক্রান্ত ফাইল পুলিশ ডিরেক্টরেট থেকে চেয়ে পাঠানো হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন জিনিস কেনাকাটার বরাত কোন কোন সংস্থা পেয়েছিল, তাদেরও নিয়েও খোঁজখবর শুরু হয়েছে।

Advertisement

প্রতিটি রাজ্যে পুলিশি আধুনিকীকরণের জন্য টাকা বরাদ্দ করে কেন্দ্র। মোট খরচের সত্তর শতাংশ দেয় দিল্লি। আর বাকি তিরিশ শতাংশ বহন করে রাজ্য। আধুনিকীকরণের জন্য রাজ্যগুলির পাঠানো প্রস্তাব অনুযায়ী বরাদ্দ ঠিক করে স্বরাষ্ট্র মন্ত্রক। তৃণমূলের ১৫ বছরের শাসনকালে সুপ্রিম কোর্টের নির্দেশমতো থানায় থানায় অত্যাধুনিক ক্যামেরা বসানো, আধুনিক আগ্নেয়াস্ত্র কেনা, প্রযুক্তি নির্ভর পুলিশিংয়ের জন্য অত্যাধুনিক সফটওয়্যার বসানো সহ একাধিক প্রকল্পে টাকা বরাদ্দ করেছে মোদি সরকার। কিন্তু পূর্বতন সরকার  ক্যামেরা বসানোর কাজ শেষই করতে পারেনি। এমনকি বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ টাকা ক্যামেরা বসানোর কাজে ব্যবহার হয়ে গিয়েছে।  পুলিশি আধুনিকীকরণের টাকা অন্য বিভাগের কাজে লাগানো হয়েছে বলেও অভিযোগ। অনেক কাজই শুধুমাত্র খাতায়কলমে দেখিয়ে দেওয়া হয়েছে।  শুধু তাই নয়, রাজ্য তার বরাদ্দ পর্যন্ত দিতে রাজি না হওয়ায় কেন্দ্রের পাঠানো টাকা এসে পড়ে রয়েছে। এইটাকা চেয়ে বারবার নবান্নের স্বরাষ্ট্র দপ্তরে চিঠি যাওয়ার পরেও উদাসীন থেকেছে তৃণমূল সরকার। খরচের হিসাব দিল্লি চাইলেও, তা তারা দেয়নি। অনেক ক্ষেত্রে অডিটই হয়নি। পুলিশ আধুনিকীকরণে বরাদ্দ টাকা খরচে তৃণমূল সরকার কী কী অনিয়ম করেছে, তাই নিয়ে তদন্ত শুরু হচ্ছে। কাজের বরাত যারা পেয়েছিল, তারা ঘুরপথে তৃণমূলের সঙ্গে যুক্ত কি না, সেটাও খতিয়ে দেখা হবে। গাফিলতি মিললে কড়া ব্যবস্থা গ্রহণের পথে হাঁটবে বর্তমান সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ