Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলুর অভাবী বিক্রি রুখতে উদ্যোগী রাজ্য

চাষিরা যাতে আলুর অভাবী বিক্রি করতে বাধ্য না হন তার জন্য সক্রিয় হল রাজ্য সরকার। সরকারি উদ্যোগে আলু কেনা নিয়ে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ।

আলুর অভাবী বিক্রি রুখতে উদ্যোগী রাজ্য
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাষিরা যাতে আলুর অভাবী বিক্রি করতে বাধ্য না হন তার জন্য সক্রিয় হল রাজ্য সরকার। সরকারি উদ্যোগে আলু কেনা নিয়ে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। জেলাশাসক এবং জেলার অন্যান্য আধিকারিক, হিমঘর মালিক ও আলু ব্যবসায়ীদের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যোগ দেন। নবান্নে কৃষি বিপণন দপ্তর ছাড়াও ছিলেন ব্যাঙ্কের আধিকারিকরা। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে হিমঘর মালিকদের মাধ্যমে সরকার আলু কেনার ব্যবস্থা করছে। তার জন্য ঋণ যাতে দ্রুত মঞ্জুর হয় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যসচিব জানান, আগামী একসপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। চাষিরা কম দামে আলু বিক্রি করছেন কি না সেদিকে জেলা প্রশাসনগুলিকে বিশেষ নজর রাখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। প্রঙ্গত, রাজ্য সরকার ৯ টাকা কেজি দরে হিমঘরে চাষিদের কাছ থেকে আলু কেনার সিদ্ধান্ত আগেই নিয়েছে। ১১ লক্ষ টন আলুর কেনার লক্ষ্যমাত্রা আছে। কিন্তু এখনও সরকারি নির্ধারিত দামের কাছকাছি বা তার থেকে কিছুটা বেশি দাম চাষিরা মাঠে পেয়ে যাচ্ছেন। তাই সরকারি উদ্যোগে এখনও আলু কেনার সভাবে প্রয়োজন পড়েনি। কিন্তু আগামী দিনে দাম পড়তে পারে এমন আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ