Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাংকার্সদের প্রথম বৈঠক, সীমান্তে জাল নোটের সমস্যায় বার্তা রাজ্যের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের প্রতিনিধিদের সঙ্গে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির (এসএলবিসি) সদস্যদের প্রথম বৈঠক হল সোমবার।

ব্যাংকার্সদের প্রথম বৈঠক, সীমান্তে জাল নোটের সমস্যায় বার্তা রাজ্যের
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের প্রতিনিধিদের সঙ্গে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির (এসএলবিসি) সদস্যদের প্রথম বৈঠক হল সোমবার। কৃষক, স্বনির্ভর গোষ্ঠী এবং ক্ষুদ্রশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা বা সহজ শর্তে ঋণ প্রদানের ক্ষেত্রে বড়ো ভূমিকা পালন করে এসএলবিসি। একইসঙ্গে ব্যাংকিং জালিয়াতি এবং জাল নোটের সমস্যা এড়াতেও বড়ো ভূমিকা থাকে ব্যাংকগুলির। সূত্রের খবর, এদিনের বৈঠকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান নিয়ে আলোচনার পাশাপাশি সীমান্ত এলাকায় জাল নোটের সমস্যা ঠেকাতে তৎপরতা বৃদ্ধি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। সেক্ষেত্রে রাজ্যের তরফে সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে নজরদারি বৃদ্ধির কথাও বলা হয়েছে বলেও সূত্রের খবর। 

Advertisement

এদিনের বৈঠকে রাজ্যের তরফে যোগ দিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং পদস্থ আধিকারিকরা। মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে বসেছিল এক বৈঠক। স্বপনবাবু জানান, ব্যাংকগুলি তাদের কাজ কতটা করতে পেরেছে বা বাকি রয়েছে সেই বিষয়ে দপ্তরভিত্তিক আলোচনা হয়েছে। পালাবদলের পর এই প্রথম কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ফলে আর্থিক সহায়তার মধ্যে দিয়ে আরও কীভাবে সামাজিক কল্যাণ প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া যায় বিস্তারিত আলোচনা হয়েছে সেই বিষয়েও।

Advertisement
সম্পর্কিত সংবাদ