Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

সেরা প্রযুক্তির নয়া বডি ক্যামেরা পাচ্ছে রাজ্য পুলিশের থানাগুলি

রাজ্য পুলিশে আসছে নতুন প্রযুক্তির বডি ক্যাম। উন্নত প্রযুক্তির এই ক্যামেরা পরেই ডিউটি করবেন থানা ও ট্রাফিকের পুলিশকর্মীরা।

সেরা প্রযুক্তির নয়া বডি ক্যামেরা পাচ্ছে রাজ্য পুলিশের থানাগুলি
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশে আসছে নতুন প্রযুক্তির বডি ক্যাম। উন্নত প্রযুক্তির এই ক্যামেরা পরেই ডিউটি করবেন থানা ও ট্রাফিকের পুলিশকর্মীরা। এটির মাধ্যমে আনকাট ভিডিয়ো রাখার সুবিধা পাওয়া যাবে। তৃণমূল জমানায় নিম্নমানের বডি ক্যাম কেনা হয়েছিল বলে অভিযোগ।  পালাবদলের পর নতুন সরকার উন্নত বডি ক্যাম কেনার সিদ্ধান্ত নেয়। সেইমতো চার হাজার বডি ক্যামেরা কেনা হয়েছে। একটি সূত্রের খবর, মহালয়ার পরই এগুলি পুলিশকর্মীদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

পূর্বতন জমানায় কেনা বডি ক্যামেরা নিয়ে একাধিক অভিযোগ ছিল। বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়, ক্যামেরায় যে ছবি উঠছে তা স্পষ্ট নয়। টানা রেকডিংয়ের সুবিধাও নেই তাতে। ক্যামেরা  চালু করলে বিকট শব্দও হতে থাকে। ওই ক্যামেরাগুলি সময়োপযোগী প্রযুক্তির ছিল না। পুলিশ মহলের একাংশের আরও অভিযোগ, চড়া দামে বাতিল প্রযুক্তির বা ব্যাকডেটেড বডি ক্যাম কেনা হয়েছিল। 
সমস্যাটি নতুন সরকারকে জানানো হয়। এরপর সিদ্ধান্ত হয় যে, তৃণমূল জমানার ওই ক্যামেরাগুলি ধীরে ধীরে তুলেই নেওয়া হবে। সেই জায়গায় আনা হবে নতুন বডি ক্যাম। এজন্য নবান্নের নির্দেশে প্রাথমিকভাবে চার হাজার বডি ক্যাম কেনা হয়েছে। এতে টানা রেকর্ডিংয়ের সুবিধা থাকবে। স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে পুরানো ভিডিয়ো। নতুন ব্যবস্থায় ক্যামেরার স্টোরেজ ক্যাপাসিটিও ঢের বেশি। দারুণ ছবি ধরা যাবে কম আলোতেও। ক্ষীণ আওয়াজও ধরতে সক্ষম নতুন ক্যামেরাগুলি। এই ক্যামেরা প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে লিঙ্ক করা যাবে। 
থানায় কর্তব্যরত পুলিশকর্মীদের বিরুদ্ধে অনেকসময় অভিযোগকারীর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। এমনকি অভিযোগগ্রহণে অনীহার বিষয়টিও পুরানো। আইনশৃঙ্খলারক্ষার ডিউটিতে পুলিশকর্মীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের সঙ্গে দুর্ব্যবহার অভিযোগও নতুন নয়। এমন প্রতিটি ক্ষেত্রে প্রকৃত ঘটনা যাচাই করা সহজ হয়ে যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ