Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

মূল্যসূচক মেনে ডিএ দিচ্ছে না রাজ্য, সুপ্রিম কোর্টে অভিযোগ

স্রেফ সরাসরি সরকারি কর্মীদেরই নয়। সরকারি অনুদান পোষিত সংস্থার কর্মীদেরও বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হোক।

মূল্যসূচক মেনে ডিএ দিচ্ছে না রাজ্য, সুপ্রিম কোর্টে অভিযোগ
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্রেফ সরাসরি সরকারি কর্মীদেরই নয়। সরকারি অনুদান পোষিত সংস্থার কর্মীদেরও বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হোক। সুপ্রিম কোর্ট ১০০ শতাংশ বকেয়া মেটানোর পাশাপাশি এআইসিপিআই (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স) অনুসরণ করে ডিএ দেওয়ার রায় দিলেও কেন রাজ্যের নতুন সরকার তা মানছে না? বুধবার সুপ্রিম কোর্টে এই দুই সওয়াল খাড়া করল কর্মচারী সংগঠন। যদিও বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বিশেষ বেঞ্চ জানিয়ে দিল, এ ব্যাপারে যা বলার ইন্দু মালহোত্রা কমিটির কাছে গিয়ে বলুন। আমরা এখন কিছু বলছি না। আগামী আট সপ্তাহ পরে ফের শুনানি হবে। এদিন শুনানিতে সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে আইনজীবী করুণা নন্দী বলেন, সার্বিকভাবে শীর্ষ আদালত ডিএ মামলায় যে রায় দিয়েছে, তার জন্য কর্মচারীরা কৃতজ্ঞ। কিন্তু সরকার শীর্ষ আদালতের রায় মানছে না। অনেক কম টাকা দিতে চাইছে। এআইসিপিআই মেনে হিসাব কষতে চাইছে না। তাই বিষয়টি বিচারপতিরা দেখুন। একইসঙ্গে সরকারি অনুদান পোষিত সংস্থার হয়ে আইনজীবী বিকাশ সিংয়ের আবেদন, এঁদেরও বকেয়া ডিএ পাওয়া উচিত বলেই ম঩নে করছি। তাই আদালত বিচার করুক, পাওয়া উচিত কি না। যদিও বিচারপতি সঞ্জয় কারোল জানিয়ে দেন, যাবতীয় বিষয় ইন্দু মালহোত্রা কমিটির সামনে গিয়ে বলুন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ