Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের জন্য ডিএ নির্দেশিকা জারি রাজ্যের

রাজ্য সরকারে কর্মরত সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের (আইএএস, আইপিএস প্রভৃতি) বর্ধিত হারে মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার ব্যাপারে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের জন্য ডিএ নির্দেশিকা জারি রাজ্যের
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারে কর্মরত সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের (আইএএস, আইপিএস প্রভৃতি) বর্ধিত হারে মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার ব্যাপারে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, গত জানুয়ারি থেকে তাদের কর্মী ও আধিকারিকরা ২ শতাংশ বর্ধিত হারে (মোট ৬০ শতাংশ) ডিএ পাবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই সংক্রান্ত নির্দেশিকাটিসহ এব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে এই ব্যাপারে অবহিত করা হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, রাজ্য সরকারের কর্মী ও আধিকারিকদের ৪ শতাংশ বর্ধিত হারে ডিএ দেওয়ার কথা রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল। সেটি এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু নির্বাচনি আচরণবিধি সংক্রান্ত জটিলতার জন্য এই ব্যাপারে অর্থদপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। নির্বাচনি আচরণবিধি বৃহস্পতিবার থেকে প্রত্যাহার করা হয়েছে। সরকারি কর্মীমহলের আশা, খুব শীঘ্রই অর্থদপ্তর ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ