Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

সুপ্রিম কোর্টে ওবিসি মামলা প্রত্যাহার রাজ্য সরকারের

সুপ্রিম কোর্ট থেকে ওবিসি (আদার ব্যাকওয়ার্ডস ক্লাস) মামলা মঙ্গলবার প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গ সরকার।

সুপ্রিম কোর্টে ওবিসি মামলা প্রত্যাহার রাজ্য সরকারের
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট থেকে ওবিসি (আদার ব্যাকওয়ার্ডস ক্লাস) মামলা মঙ্গলবার প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গ সরকার। এদিন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে রাজ্যের আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আগের সরকার নতুন করে বেশ কিছু সম্প্রদায়কে ওবিসি তকমা দিয়েছিল। তবে নতুন সরকার সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তকে বাতিল করেছে। ফলে আর এখানে মামলা চলার কোনো অর্থ হয় না। তাই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের করেছিল, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি রাজ্যের এই আবেদন মঞ্জুর করেছেন। যদিও তিনি জানিয়ে দিয়েছেন, এরপরে যদি কোনো সম্প্রদায় বা ব্যক্তি রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন, তাহলে তা করতেই পারেন। কোনো বাধা নেই। অন্য঩দিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বাঙালি যুবকের রুশ স্ত্রী সন্তানকে নিয়ে রাশিয়া পালানো মামলায় এখনো অধরা ভিক্টোরিয়া জিগালিনা। যদিও তাঁকে ফেরাতে প্রবল চেষ্টা চালাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার মামলার সংক্ষিপ্ত শুনানিতে এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ