Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর উদ্যোক্তাদের নিয়ে বিজয়া সম্মিলনির আয়োজন রাজ্য সরকারের, থাকবেন মুখ্যমন্ত্রী, ২৭ অক্টোবরের পর ঘোষণা নয়া শিল্পনীতি

এবার দুর্গাপুজো কমিটিগুলি বা পুজো উদ্যোক্তাদের নিয়ে বিজয়া সম্মিলনির আয়োজন করছে রাজ্য সরকার।

পুজোর উদ্যোক্তাদের নিয়ে বিজয়া সম্মিলনির আয়োজন রাজ্য সরকারের, থাকবেন মুখ্যমন্ত্রী, ২৭ অক্টোবরের পর ঘোষণা নয়া শিল্পনীতি
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার দুর্গাপুজো কমিটিগুলি বা পুজো উদ্যোক্তাদের নিয়ে বিজয়া সম্মিলনির আয়োজন করছে রাজ্য সরকার। থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথমবার রাজ্য সরকারের তরফে দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে বিজয়া সম্মিলনির আয়োজন করা হয়েছে। ২৬ অক্টোবর মিলন মেলায় এই বিজয়া সম্মিলনির আয়োজন করা হচ্ছে। সোমবার নবান্নে জানিয়েছেন শুভেন্দু।

Advertisement

এবিষেয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এবারের বিজয়া সম্মিলনি হবে একটু অভিনব স্টাইলে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খাবারের স্টল থাকবে। তবে গতানুগতিক ক্যাটারারের তৈরি খাবার থাকবে, এমনটা ভাবলে ভুল হবে। বিভিন্ন জেলার যা বিখ্যাত খাবার সেই সমস্ত থাকবে।’
একইসঙ্গে মহালয়ার দিন দুর্গাপুজো উপলক্ষ্যে রাজ্যের আয়োজিত মেগা অনুষ্ঠানে সকলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সম্পূর্ণ অনুষ্ঠান দেখে বাড়ি আসবেন। তিন হাজার ড্রোনে মা আসছেন বঙ্গে, দুর্গা ঠাকুরকে আনিয়ে তারপরে বাড়ি ফিরব আমরা।’ তবে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাস্ট্র মন্ত্রী কেউই আসতে পারছেন না বলেই জানা গিয়েছে।
মহালয়ার দিন (১০ অক্টোবর) সকালে ব্রিগেড প্যারেড ময়দানে পশ্চিমবঙ্গে ১১২ হেল্পলাইন নম্বর চালু হবে। এছাড়া এই অনুষ্ঠান থেকেই পুলিশের (থানায় দেওয়ার জন্য) ৪৫০ গাড়ি এবং ৪৫০ মোটরবাইক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ‘এই ভাবে ধীরে ধীরে প্রতিটি থানায় অন্তত চারটি করে গাড়ি হয়ে যাবে।’ 
এছাড়াও ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালের নতুন প্লান্টের উদ্বোধন করবেন শুভেন্দু। যেখানে ৬০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আর ২৮ অক্টোবর হরিণঘাটায় ভূমিপূজন হবে রিলায়েন্সের ক্যাম্পাকোলার প্ল্যান্টের।  একইসঙ্গে তাঁর ঘোষণা, ‘২৭ অক্টোবর মন্ত্রিসভার পরবর্তী বৈঠক। তার পরেই শিল্পনীতি নিয়ে কথা বলব। যদিও তার খসড়া প্রায় তৈরি। মুখ্যসচিবের নেতৃত্বে অফিসারদের কিছু কাজের পরে তা আমার কাছে আসবে। ফলে তাড়াহুড়ো করার কিছু নেই। মনে রাখবেন, এই সরকার অনেকদিন থাকবে। তিন প্রজন্ম পর্যন্ত থাকবে বিজেপি। এটা মেনে চলুন। তাতে কোনো সমস্যা হবে না।’  মহালয়ার অনুষ্ঠান উপলক্ষ্যে সেজে উঠছে রেড রোড।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ