Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বন্দরের জমিতে আবাসন প্রকল্প নির্মাণে আগ্রহী রাজ্য সরকার, নবান্নে শুভেন্দু-সর্বানন্দ বৈঠক

শ্যামাপ্রসাদ মুখার্জি (এসএমপি) বন্দর কর্তৃপক্ষের মালিকানায় কলকাতা শহরে অনেক জমি রয়েছে। ওই জমির কিছু অংশে গরিব মানুষের জন্য আবাসন নির্মাণ প্রকল্প নির্মাণে আগ্রহী রাজ্য সরকার।

কলকাতা বন্দরের জমিতে আবাসন প্রকল্প নির্মাণে আগ্রহী রাজ্য সরকার, নবান্নে শুভেন্দু-সর্বানন্দ বৈঠক
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখার্জি (এসএমপি) বন্দর কর্তৃপক্ষের মালিকানায় কলকাতা শহরে অনেক জমি রয়েছে। ওই জমির কিছু অংশে গরিব মানুষের জন্য আবাসন নির্মাণ প্রকল্প নির্মাণে আগ্রহী রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে প্রসঙ্গটি ওঠে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শহরাঞ্চলে আবাসন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর প্রকল্পে বাড়ি তৈরির দায়িত্ব কলকাতা পুরসভা ও কেএমডিএ কর্তৃপক্ষের। বন্দরের জমিতে এই প্রকল্প গড়ার সুযোগ আছে। বস্তিতে আর্থিকভাবে দুর্বল যেসব মানুষ থাকেন তাঁদের এতে সুবিধা হবে। হলদিয়ায় বন্দরের জমিতে শিল্প করা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। কলকাতা বন্দরের জমিতে জবরদখল সমস্যা এবং সেখানে বিপজ্জনক বাড়িতে বসবাস নিয়েও আলোচনা হয়েছে। এই বৈঠকে জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর ও বন্দর কর্তৃপক্ষের শীর্ষকর্তারা ছিলেন। এদিনের বৈঠকে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হল বন্দর ও লাগোয়া এলাকায় চোরাচালান, সিন্ডিকেটরাজসহ বিভিন্ন বেআইনি ও অসামাজিক কাজকর্ম বন্ধ করতে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করবে। এতে সরকারের রাজস্ব ক্ষতিও আটকানো যাবে। প্রতিমাসে বন্দর কর্তৃপক্ষ, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, কাস্টমস, সিআইএসএফ, কেন্দ্রীয় গোয়েন্দা কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের অফিসাররা একযোগে বৈঠক করবেন। তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।  জাহাজ থেকে মাঝে মাদক ও বেআইনি জিনিস আটকের ঘটনা ঘটে। তাছাড়া বন্দর এলাকায় নানা ধরনের সমাজবিরোধী কাজকর্ম চলে। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করে এসব বন্ধ করতে চাইছে। বন্দর কর্তৃপক্ষ কলকাতায় একটি উন্নতমানের মিউজিয়াম করার উদ্যোগ নিয়েছে। তা নিয়েও আলোচনা হয় এদিন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ