Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলা আদালতে সরকারি প্যানেল ভুক্ত আইনজীবীদের কাজ চালাতে বলল রাজ্য সরকার

রাজ্য সরকার জেলা আদালতে সরকারি প্যানেলভুক্ত আইনজীবীদের কাজ চালাতে বলেছে। বিচার প্রক্রিয়া সচল রাখতে নতুন নির্দেশিকা জারি। বিস্তারিত পড়ুন।

জেলা আদালতে সরকারি প্যানেল ভুক্ত আইনজীবীদের কাজ চালাতে বলল রাজ্য সরকার
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাসখানেক হল রাজ্যের পালা বদল ঘটেছে। দ্বিতীয় দফায় এক ঝাঁক মন্ত্রীর শপথ গ্রহণের পর্ব শেষ হলেও সব দপ্তর বণ্টন হয়নি। এর মধ্যে এবার রাজ্যজুড়ে বিচার প্রক্রিয়া সচল রাখতে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের আইন দপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের আদালত গুলিতে বর্তমানে যাঁরা সরকারি প্যানেলভুক্ত আইনজীবী রয়েছেন, নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত তাঁদের কাজ চালিয়ে যেতে হবে। কোনো সরকারি আইনজীবী যদি ইস্তফা দিয়ে থাকেন সেক্ষেত্রে তার ইস্তফা মঞ্জুর না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আইনজীবীকে কাজ চালিয়ে যেতে হবে। সাধারণত নতুন সরকার গঠনের পর কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে জেলা আদালতগুলিতে আইনজীবীদের সরকারি প্যানেল পরিবর্তন হওয়াটাই দস্তুর। কিন্তু রাজ্যের সব আদালতে এখনও সরকারি প্যানেলভুক্ত আইনজীবীদের নিয়োগ প্রক্রিয়ার কাজ করা যায়নি হয়নি। ফলে জেলা আদালতগুলিতে যাতে বিচার প্রক্রিয়া ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেই আইনজীবী মহলের ব্যাখ্যা। তবে সূত্র মারফত জানা গিয়েছে, আইন দপ্তরে নতুন মন্ত্রী নিয়োগের পর রাজ্যের জেলা আদালতগুলিতে  আইনজীবীদের নতুন সরকারি প্যানেল নিয়োগ করার কাজ শুরু হবে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই নতুন অ্যাডভোকেট জেনারেল এবং আরও দুই অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নিয়োগ সম্পন্ন হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ