Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্টেট ব্যাঙ্কের অনলাইন, এটিএম পরিষেবায় বিঘ্ন

টেকনিক্যাল সমস্যার জন্য মঙ্গলবার বিঘ্নিত হল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা। যার জেরে দেশজুড়ে দুর্ভোগের শিকার হতে হয় গ্রাহকদের।

স্টেট ব্যাঙ্কের অনলাইন, এটিএম পরিষেবায় বিঘ্ন
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: টেকনিক্যাল সমস্যার জন্য মঙ্গলবার বিঘ্নিত হল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা। যার জেরে দেশজুড়ে দুর্ভোগের শিকার হতে হয় গ্রাহকদের। কিছু জায়গায় এটিএম থেকেও টাকা তোলার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। মোবাইল ব্যাঙ্কিং ও ফান্ড ট্রান্সফারের মতো পরিষেবা না পেয়ে সমাজমাধ্যমে অভিযোগ জানাতে শুরু করেন গ্রাহকরা। একটি সূত্র অনুযায়ী, এদিন সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি মোবাইল ব্যাঙ্কিং পরিষেবায় সমস্যা দেখা দেয়। পরে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, আর্থিক বছর শেষ হওয়ার কারণে এদিন কিছু ব্যাঙ্কে লেনদেনের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তবে ইউপিআই পরিষেবার কোনও ব্যাঘাত ঘটেনি। সমস্যা মেটানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

এসবিআই অবশ্য জানিয়েছে, ১ এপ্রিল দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত তাদের ডিজিটাল পরিষেবায় যে সমস্যা হবে, তা আগেই জানানো হয়েছিল। এর বদলে ইউপিআই লাইট ও এটিএম ব্যবহারের পরামর্শও দেওয়া হয়। কিন্তু তাতেও অবশ্য গ্রাহকদের ক্ষোভ কমেনি। কৃষ্ণান নামে এক গ্রাহক এক্স হ্যান্ডলে লেখেন, বারবার টাকা পাঠাতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। অথচ ১৫ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে কাটা গিয়েছে। আর এক গ্রাহক জানান, তিনি এটিএম থেকে ৫ হাজার টাকা তুলতে গিয়েছিলেন। টাকা কেটে নেওয়া হলেও এটিএম থেকে টাকা বের হয়নি। গত ১১ মার্চও এসবিআইয়ের ইউপিআই ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবায় সমস্যা দেখা দিয়েছিল। সেবারও কয়েক ঘণ্টা ভোগান্তির শিকার হন গ্রাহকরা। সেই সময়ও টেকনিক্যাল সমস্যার কথা জানিয়েছিল দেশের বৃহত্তম ব্যাঙ্ক।

Advertisement
সম্পর্কিত সংবাদ