Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্টেট ব্যাংকে ধর্মঘট: পরিষেবা পাঁচদিন বিঘ্নিত হওয়ার আশঙ্কা

একাধিক দাবিদাওয়ায় চলতি মাসে দুদিনের জন্য ব্যাংক ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মীরা। আগামী ২৫ ও ২৬ মে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

স্টেট ব্যাংকে ধর্মঘট: পরিষেবা  পাঁচদিন বিঘ্নিত হওয়ার আশঙ্কা
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক দাবিদাওয়ায় চলতি মাসে দুদিনের জন্য ব্যাংক ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মীরা। আগামী ২৫ ও ২৬ মে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ২৩ মে মাসের চতুর্থ শনিবার হওয়ায় এবং ২৭ মে ইদ থাকায় পরপর পাঁচদিন পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে স্টেট ব্যাংকে। অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়া স্টাফ ফেডারেশনের ডাকা এই ধর্মঘটকে নীতিগত সমর্থন জানিয়েছে অফিসারদের সংগঠনও। বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ, বদলি, পেনশন সংক্রান্ত ইস্যু, আউটসোর্সিং-সহ নানা দাবিদাওয়া রেখেছেন ধর্মঘটীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ