Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কানের মঞ্চের তারকারা

শেষ হল ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এ বছর সর্বোচ্চ সম্মান পাম ডি’অর জিতল রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউ পরিচালিত ‘ফিয়র্ড’

কানের মঞ্চের তারকারা
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 শেষ হল ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এ বছর সর্বোচ্চ সম্মান পাম ডি’অর জিতল রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউ পরিচালিত ‘ফিয়র্ড’। নরওয়ের এক পরিবারকে ঘিরে এই ছবির গল্প। উদারনৈতিক সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে এই পরিবারের দূরত্ব ঘিরেই আবর্তিত গল্প। পুরস্কার গ্রহণের পর পরিচালক বলেন, ‘এটি সহনশীলতা ও সহমর্মিতার গল্প। আমরা সবাই এই মূল্যবোধকে ভালোবাসি। কিন্তু এগুলি বাস্তবে আরও বেশি প্রয়োগ হওয়া প্রয়োজন।’ এটি পরিচালকের দ্বিতীয় পাম ডি’অর জয়। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রি জিতেছে ‘মিনোটর’ ছবিটি। এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় মহলে আলোচনার কেন্দ্রে ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি আদৌ এ বছর রেড কার্পেটে হাঁটবেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন অনুরাগীরা। তবে শেষ মুহূর্তে চমকে দিলেন অভিনেত্রী। মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ফেস্টিভ্যালে। তাঁর তিনটি লুকই প্রশংসিত হয়েছে 

Advertisement

নানা মহলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ