Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬

বিজয়ের হাত ধরতে আপত্তি স্ট্যালিনের, ইন্ডিয়া জোট হচ্ছে না তামিলনাড়ুতে

তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটে অংশগ্রহণে আপত্তি জানাল স্ট্যালিনের DMK। বিজেপির বিরুদ্ধে ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক চলছে। বিস্তারিত পড়ুন।

বিজয়ের হাত ধরতে আপত্তি স্ট্যালিনের, ইন্ডিয়া জোট হচ্ছে না তামিলনাড়ুতে
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: প্রতিপক্ষ বিজয়ের সঙ্গে সন্ধি নয়। সাফ জানাল স্ট্যালিনের দল। তামিলনাড়ুতে প্রশ্নের মুখে বিরোধী ইন্ডিয়া জোট। সম্প্রতি ডিএমকের প্রাক্তন শরিক ভিসিকে-র প্রধান থোল তিরুমাভালাভান কেরল ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক মডেলের উদাহরণ টেনে বলেন, রাজ্য রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী হলেও জাতীয় স্তরের লড়াইয়ে দলগুলি ইন্ডিয়া জোটের অংশ হতে পারে। কংগ্রেসও এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে দাবি করে, বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্য রাজ্যের রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে থাকা উচিত। এরপরপই ডিএমকের কাছে তামিলনাড়ুর বর্তমান শাসকদল টিভিকের সঙ্গে হাত মেলানোর প্রস্তাব রাখে ভিসিকে। তবে ডিএমকে-র তরফে জানানো হয়েছে, এই প্রস্তাবে তারা রাজি নয়। দলের সাংসদ গণপতি পি রাজকুমারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস মন্ত্রিত্বের আশায় টিভিকের-র সঙ্গে হাত মিলিয়ে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে। তাঁর দাবি, ইন্ডিয়া জোটের বৃহত্তর স্বার্থের কথা না ভেবে এখন ভিসিকে-কে ‘দূত’ করে ডিএমকে-কে রাজি করানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ‘কেরল বা পশ্চিমবঙ্গের মডেল তামিলনাড়ুতে কার্যকর হবে না।’ পাশাপাশি তাঁর প্রশ্ন, লোকসভায় কোনো সাংসদ না থাকা টিভিকে-কে আদৌ ইন্ডিয়া জোটের অংশ হিসাবে ভাবা উচিত? যদিও তিনি বলেন, বিজেপিই ডিএমকে-র প্রধান প্রতিপক্ষ। কারণ বিজেপি বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলিকে দুর্বল করার চেষ্টা করছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ