Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটের প্রতিলিপি প্রকাশ এসএসসির

সরকারে পালাবদল হতেই ২০১৬ আরএলএসটি-র মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ওএমআর শিটের ডিজিটাল প্রতিলিপি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটের প্রতিলিপি প্রকাশ এসএসসির
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারে পালাবদল হতেই ২০১৬ আরএলএসটি-র মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ওএমআর শিটের ডিজিটাল প্রতিলিপি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সিবিআই নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে যে হার্ডডিস্ক উদ্ধার করেছিল, তার ভিত্তিতেই ওএমআরগুলির প্রতিলিপি দেওয়া হয়েছে। এসএসসি জানিয়েছে, এ নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। তাকে মান্যতা দিয়েই এই পদক্ষেপ। শিক্ষকদের পাশাপাশি চাকরিহারা শিক্ষাকর্মীদের ওএমআর শিট প্রকাশের  কথা জানালেও প্রতিবেদন লেখা পর্যন্ত তা ওয়েবসাইটে দেওয়া হয়নি। তবে দ্রুত তা প্রকাশ করা হবে বলেও ওয়েবসাইটে জানানো হয়েছে। যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নতুন সরকারের কাছে দাবি, ওএমআর শিটের ভিত্তিতেই তাদের পুরানো চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক। এই দাবিতে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানেও মিছিল করে গিয়েছিলেন তাঁরা। নয়া শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার আগেই এই প্রতিলিপি প্রকাশ করে নতুন সরকারের কাছে স্বচ্ছ ভাব মূর্তি ধরে রাখার চেষ্টা করছে কমিশন। এমনই মত শিক্ষা মহলের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ