Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসির নিয়োগ প্রক্রিয়া, নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসির নিয়োগ প্রক্রিয়া, নির্দেশ হাইকোর্টের
  • ৭ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসি নিয়োগ প্রক্রিয়া করতে হবে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়া সংগঠিত করতে হবে নিয়োগ প্রক্রিয়াও। নির্দেশ আদালতের। যদি কোনও নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যেই আবেদন করে থাকেন তাহলে সেটাও বাতিল বলেই গণ্য করা হবে। পাশাপাশি এসএসসি নবম-দ্বাদশের বিজ্ঞপ্তি বদলের নির্দেশও দিয়েছে আদালত। এছাড়া চিহ্নিত অযোগ্যদের এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ