Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসসি: ক্যাটিগরি আপডেটে রদবদল ইন্টারভিউ তালিকায়

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকায় এল বড়সড় পরিবর্তন। আদালত সংরক্ষণের ক্যাটিগরি সংশোধনের সুযোগ দেওয়ায় ১৬৫ জন নতুন প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পেতে চলেছেন।

এসএসসি: ক্যাটিগরি আপডেটে রদবদল ইন্টারভিউ তালিকায়
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকায় এল বড়সড় পরিবর্তন। আদালত সংরক্ষণের ক্যাটিগরি সংশোধনের সুযোগ দেওয়ায় ১৬৫ জন নতুন প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পেতে চলেছেন। এদিকে, কাট অফ মার্কসের হিসেব পরিবর্তন হওয়ায় ১৪০জন এমন প্রার্থী বাদ গিয়েছেন, যাঁরা আগে ডাক পেয়েছিলেন। শুক্রবার স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করে জানিয়েছে, ৩৯০ জন প্রার্থীর মধ্যে ১৬৫ জন ইন্টারভিউয়ে ডাক পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। তবে, সমস্ত প্রার্থীকে (মামলাকারী ছাড়া) এই সুযোগ দেওয়া যায়নি কারণ, ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যে হয়ে গিয়েছে। প্রসঙ্গত, তফসিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী ক্যাটিগরিতে এই সংশোধনগুলি হয়েছে। তথ্য জমা দেওয়ার সময় অনেকের হাতেই এই শংসাপত্রগুলি ছিল না। তাঁরা তা পাওয়ার পর ক্যাটিগরি আপডেটের সুযোগ চান। পরে মামলাও করেন। আদালতের নির্দেশে মামলাকারীদের সেই সুযোগ দেয় কমিশন। তাতেই রদবদলগুলি হয়েছে এই তালিকায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ