Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সূর্যের ব্যর্থতা ঢাকলেন মুলানি-কোটিয়ান 

সূর্যের ব্যর্থতা ঢাকলেন মুলানি-কোটিয়ান 
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেনে রনজির কোয়ার্টার ফাইনালে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল মুম্বই। মাত্র ২৫ রানে চার উইকেট খোয়ায় তারা। দুই ওপেনার আয়ূষ মাথরে (০), আকাশ আনন্দের (১০) পাশাপাশি সিদ্ধেশ লাড (৪) এবং সূর্যকুমার যাদবও (৯) চূড়ান্ত ব্যর্থ। হরিয়ানার অংশুল কাম্বোজ, সুমিত কুমাদের দাপট দেখে মনে হচ্ছিল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। দল একশোর মধ্যে গুটিয়ে না যায়! চাপের মুখে আশা জাগিয়েও বড় রান পাননি রাহানে (৩১) ও শিবম দুবে (২৮)। শার্দূল ঠাকুরের ব্যাট থেকেও ১৫ রানের বেশি আসেনি। তবে লোয়ার অর্ডারে শামস মুলানি ও তনুশ কোটিয়ান খাদের কিনারা থেকে টেনে তোলেন মুম্বইকে। প্রথম দিনের শেষে তাঁদের স্কোর ৮ উইকেটে ২৭৮। শামস মুলানি ৯১ রান করে আউট হলেও কোটিয়ানের (ব্যাটিং ৮৫) লড়াই জারি রয়েছে। ক্রিজে তাঁর সঙ্গী মোহিত অভস্তি (ব্যাটিং ০)। হরিয়ানার সফলতম বোলার কম্বোজ ৫৮ রানে তিন উইকেট নেন। এছাড়া সুমিত কুমার দু’টি উইকেট নিয়েছেন।
Advertisement
অপর কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম দিনে ৬ উইকেটে ২৬৪ রান তুলেছে বিদর্ভ। শতরান হাঁকিয়ে ক্রিজে আছেন করুণ নায়ার (ব্যাটিং ১০০)।
Advertisement
সম্পর্কিত সংবাদ