নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ ২২ জানুয়ারি। চারদিন আগেই মহানগরীতে পা রাখলেন সূর্যকুমার যাদবরা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার দিনেই ভারতীয় ক্রিকেটাররা পৌঁছলেন ধাপে ধাপে। বিকেলে নীতীশ রেড্ডি ও রিঙ্কু সিংকে বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায়। রাতের দিকে পৌঁছলেন সঞ্জু স্যামসন, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, কোচ গৌতম গম্ভীর, রবি বিষ্ণোইরা। আসলে অধিকাংশ ক্রিকেটারই ছুটিতে ছিলেন। তাই নিজের নিজের শহর থেকে কলকাতার বিমান ধরেছেন তাঁরা। জস বাটলার, হ্যারি ব্রুক সমাদৃত ইংল্যান্ড টিমও সন্ধ্যায় সিটি অব জয়ে পৌঁছেছেন।
Advertisement
টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার কলকাতায় খেলবে ভারতীয় দল। তবে বিমানবন্দরে গম্ভীর, সূর্যদের ঘিরে তেমন উন্মাদনা চোখে পড়ল না। আসলে বিরাট কোহলি, রোহিত শর্মারা যে সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসর নিয়েছেন! এই দুই মহাতারকা থাকলে নিশ্চিতভাবে ছবিটা ভিন্ন হতো। অবশ্য এই ম্যাচের টিকিটের চাহিদায় কোনওরকম ঘাটতি নেই।
রবিবারই ইডেনে অনুশীলনে নেমে পড়বে ভারতীয় দল। ইংল্যান্ডেরও প্র্যাকটিস করার কথা ছিল। কিন্তু দীর্ঘ বিমানযাত্রার ধকল কাটাতে সফরকারী দল রবিবারের অনুশীলন বাতিল করেছে। হোটেলে বিশ্রাম নেবেন জস বাটলার, লিয়াম লিভিংস্টোনরা।