Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

যেকোনো প্রান্তে স্বাস্থ্য পরিষেবা দিতে বাধ্য থাকবেন এসআর’রা, ঘোষণা স্বাস্থ্যভবনের

নন সার্ভিস সিনিয়র রেসিডেন্ট (এসআর) চিকিৎসকদের এরপর থেকে দপ্তরের প্রয়োজন অনুযায়ী যেকোনো জায়গায় ডিউটি করতে হতে পারে। এক নির্দেশনামা জারি করে এই কথা স্পষ্ট করে দিলেন রাজ্যের দুই স্বাস্থ্য অধিকর্তা।

যেকোনো প্রান্তে স্বাস্থ্য পরিষেবা  দিতে বাধ্য থাকবেন এসআর’রা, ঘোষণা স্বাস্থ্যভবনের
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  নন সার্ভিস সিনিয়র রেসিডেন্ট (এসআর) চিকিৎসকদের এরপর থেকে দপ্তরের প্রয়োজন অনুযায়ী যেকোনো জায়গায় ডিউটি করতে হতে পারে। এক নির্দেশনামা জারি করে এই কথা স্পষ্ট করে দিলেন রাজ্যের দুই স্বাস্থ্য অধিকর্তা। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকলে রাজ্যের যেকোনো ধরনের হাসপাতালে, পোস্ট গ্রাজুয়েট  ডিপ্লোমা করা থাকলে গ্রামীণ হাসপাতালে এবং পোস্ট ডক্টরাল করা থাকলে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে পোস্টিং দেওয়া হবে। এসআরদের সম্পর্কে এই নীতি নিয়মের কথা জানানো হয়েছে নির্দেশে। 

Advertisement

তার পাশাপাশি একথাও বলে দেওয়া হয়েছে যে, বন্ড চুক্তির তিনবছরে দপ্তরের প্রয়োজনে যেকোনো জায়গায়, যেকোনো সময় তাঁদের পাঠানো হতে পারে। ফলে প্রথম বছর মেডিকেল কলেজে এবং বাকি দুবছর গ্রামীণ এলাকায় কাজ করার অভিজ্ঞতা আবশ্যক—এতদিনকার এই ‘ইমিউনিটি’ তুলে নেওয়া হল। বন্ড চুক্তি ভঙ্গ করলে প্রতিবছর ১০ লক্ষ করে তিনবছরে মোট ৩০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। না-হলে শিক্ষাগত যাবতীয় শংসাপত্র নিজের কাছে জমা রেখে দেবে রাজ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ