Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সারার সঙ্গে জুটিতে রণবীর? 

অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধছেন রণবীর সিং? বলি পাড়ার জল্পনা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। রোহিত শেট্টি সদ্য একটি টিজার ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা মিলেছে সারা ও রণবীরের।

সারার সঙ্গে জুটিতে রণবীর? 
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধছেন রণবীর সিং? বলি পাড়ার জল্পনা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। রোহিত শেট্টি সদ্য একটি টিজার ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা মিলেছে সারা ও রণবীরের। জানা গিয়েছে, রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই। রোহিত জানিয়েছেন, ড্রামা, অ্যাকশন ও রোমান্স— এই তিন ঘরানার মেলবন্ধন ঘটবে এই ছবিতে। শীঘ্রই ছবির বিষয়ে বিস্তারিত খবর প্রকাশ্যে আনা হবে। এর আগে ‘সিম্বা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন রণবীর ও সারা। সেখানেও পরিচালক হিসেবে ছিলেন রোহিত শেট্টি। এবার তাঁদের জুটি কী উপহার দেয়, তার অপেক্ষায় দর্শক। বর্তমানে ‘ধুরন্দর’ ছবির কাজে ব্যস্ত রণবীর। আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ইতিহাস উঠে আসবে। মুম্বইয়ে এই ছবির শেষ পর্বের শ্যুটিং শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ