Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সিরিয়ার অবস্থা ভয়াবহ, দেশে ফিরে বললেন গাজিয়াবাদের রবি

অবশেষে স্বস্তি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে দেশে ফিরলেন ৭৫ জন ভারতীয়। মঙ্গলবার গভীর রাতে দিল্লিতে নামে ভারতীয়দের প্রথম ব্যাচ। তাঁদের মধ্যে জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ৪৪ জন। তীর্থ করতে গিয়ে তাঁরা সিরিয়ার সাইদা জনাব অঞ্চলে আটকে পড়েছিলেন।

সিরিয়ার অবস্থা ভয়াবহ, দেশে ফিরে বললেন গাজিয়াবাদের রবি
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: অবশেষে স্বস্তি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে দেশে ফিরলেন ৭৫ জন ভারতীয়। মঙ্গলবার গভীর রাতে দিল্লিতে নামে ভারতীয়দের প্রথম ব্যাচ। তাঁদের মধ্যে জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ৪৪ জন। তীর্থ করতে গিয়ে তাঁরা সিরিয়ার সাইদা জনাব অঞ্চলে আটকে পড়েছিলেন। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সিরিয়ায় আটকে পড়া ওই ভারতীয়দের উদ্ধার করে প্রথমে লেবাননে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের দেশে ঩ফিরিয়ে আনা হয়েছে। গোটা উদ্ধারকাজ তদারকি করে সিরিয়ার দামাস্কাস ও লেবাননের বেইরুটের ভারতীয় দূতাবাস। দেশে ফিরে সিরিয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন গাজিয়াবাদের রবি ভূষণ। তিনি বলেন, সেখানকার মানুষ প্রবল আতঙ্কে রয়েছেন। ভারী বুটের শব্দ তার সঙ্গে বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে সর্বত্র। লুঠপাট চলছে সেখানে। বিমানবন্দর, ব্যাঙ্ক, হোটেল, দোকানে সর্বত্রই তাণ্ডব চালাচ্ছে বিদ্রোহীরা। সন্তানদের নিয়ে বিদেশি মহিলারা ৪-৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যে বিমান ধরার অপেক্ষায় রাস্তায় বসে রয়েছেন। তবে ভারতীয় দূতাবাসের তৎপরতায় তাঁদের কোনও সমস্যার মুখে পড়তে হয়নি।  জল, খাবার থেকে স্বাস্থ্য, সবকিছুই খেয়াল রেখেছিলেন দূতাবাসের কর্মীরা। নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য দামাস্কাস ও বেইরুটের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন রবি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ