Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

সিরাজের জরিমানা, গাব্বায় হ্যাজলউডকে নিয়ে ধোঁয়াশা

সিরাজের জরিমানা, গাব্বায় হ্যাজলউডকে নিয়ে ধোঁয়াশা
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
অ্যাডিলেড: গোলাপি টেস্টে আইসিসি’র আচরণবিধি ভেঙেছেন সিরাজ ও ট্রাভিস হেড। সোমবার তাঁদের ডাকা হয়েছিল শুনানিতে। সেখানে অপরাধ স্বীকার করে নেন উভয়েই। শৃঙ্খলাভঙ্গের কারণে আচরণবিধির ২.৫ ধারায় অভিযুক্ত হন সিরাজ, আর ট্রাভিস ২.১৩ ধারায়। দু’জনেই পান এক ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটাই তাঁদের প্রথম শৃঙ্খলাভঙ্গ। তবে সিরাজের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা হলেও ছাড় পান ট্রাভিস।
Advertisement
এদিকে, ব্রিসবেনে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে জশ হ্যাজলউডের খেলা এখনও অনিশ্চিত। পেশির চোটের কারণে গোলাপি টেস্টে খেলতে পারেননি তিনি। সোমবার অ্যাডিলেড ওভালে দুটো স্পেলে দীর্ঘক্ষণ বল করেন ডানহাতি পেসার। এই ধকল তাঁর শরীর কতটা নিতে পারছে তা ২৪ ঘণ্টার মধ্যে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান হ্যাজলউড। তিনি বলেছেন, ‘একদিন পর কেমন থাকছি, সেটাই আসল। অন্যবারের তুলনায় এবারের চোট অবশ্য একেবারেই সূক্ষ্ম। যেভাবে সেরে উঠছি তাতে খুশি।’ হ্যাজলউড ফিট হয়ে উঠলে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার এগারো থেকে বাদ পড়বেন পেসার স্কট বোল্যান্ড। 
হেডের সঙ্গে সিরাজের ঝামেলা নিয়ে হ্যাজলউডের মন্তব্য, ‘ছেলেটা ভালোই। কখনও কখনও এমন উত্তেজনা দেখতেও মজা লাগে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সিরাজের সঙ্গে খেলাটা উপভোগ করেছি। ও অনেকটা বিরাটের মতো প্রচণ্ড আবেগপ্রবণ।’ এই প্রজন্মের ব্যাটসম্যানরা এক দশক আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক বলে জানিয়েছেন হ্যাজলউড। তাঁর কথায়, ‘দশ বছর আগের মতো ব্যাটসম্যানরা আর ধৈর্যশীল নেই। ওরা প্রথম থেকেই শট খেলতে চায়। ইংল্যান্ড ওভাবেই টেস্ট ক্রিকেট খেলে। ভারতীয় দলের ঋষভ পন্থ, নীতীশ রেড্ডিরাও সেটার সঙ্গে অভ্যস্ত।’ 
সম্পর্কিত সংবাদ