Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬

এনসি-বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত শ্রীনগর

মিছিল-পালটা মিছিল, স্লোগান-পালটা-স্লোগানে উত্তেজনা শ্রীনগর। বুধবার বিরোধী বিজেপি ও ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্স (এনসি)-র রাজনৈতিক টক্করের সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীরের রাজধানী।

এনসি-বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত শ্রীনগর
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: মিছিল-পালটা মিছিল, স্লোগান-পালটা-স্লোগানে উত্তেজনা শ্রীনগর। বুধবার বিরোধী বিজেপি ও ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্স (এনসি)-র রাজনৈতিক টক্করের সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীরের রাজধানী। বিজেপি এদিন সচিবালয় ঘেরাও কর্মসূচির আগে লালচকে বিক্ষোভ প্রদর্শন করে। ক্রমবর্ধমান বেকারত্ব, দুর্নীতি, কাজের আউটসোর্সিং, বিদ্যুতের মাশুল বৃদ্ধি, পুর ও পঞ্চায়েত ভোটে বিলম্বের মতো ইস্যুতে সরব হয় বিজেপি। মিছিলের আগে ঘণ্টাঘরে জমায়েতের নির্দেশ দেওয়া হয়েছিল বিজেপি কর্মী-সমর্থকদের।  পালটা জওহর নগরে বিজেপির আঞ্চলিক কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে এনসি। তারা সংসদ ও সুপ্রিম কোর্টকে দেওয়া কেন্দ্রের প্রতিশ্রুতি পূরণ নিয়ে প্রশ্ন তোলে। এদিন রাজ্যের মর্যাদা ফেরানো, সাংবিধানিক গ্যারান্টি, সংরক্ষণ সংক্রান্ত ফাইলের অনুমোদনের দাবিতে সরব হয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দল। সেইসঙ্গে জম্মু ও কাশ্মীরের মানুষের ন্যায়বিচারের দাবিতেও সরব হয় তারা। দুই দলের কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ