Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের কার্তিকের সঙ্গে জুটিতে শ্রীলীলা

ফের কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী শ্রীলীলা। অনুরাগ বসু পরিচালিত ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ ছবিতে কাজ করছেন দু’জনে।

ফের কার্তিকের সঙ্গে জুটিতে শ্রীলীলা
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফের কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী শ্রীলীলা। অনুরাগ বসু পরিচালিত ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ ছবিতে কাজ করছেন দু’জনে। ইতিমধ্যে সে ছবির শ্যুটিংও হয়ে গিয়েছে। গত বছর উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকায় হয়েছে শ্যুটিং। এই আবহে শোনা যাচ্ছে, কার্তিকের পরের ছবিতেও থাকছেন শ্রীলীলা। কবীর খানের পরিচালনায় তাজামূল ইসলামের চরিত্রে অভিনয় করছেন কার্তিক। মাত্র সাত বছর বয়সে ভারতের কনিষ্ঠতম কিক বক্সিং চ্যাম্পিয়ন হয়েছিলেন তাজামূল। এই ছবিতে তাঁর শিষ্যের ভূমিকায় দেখা যাবে শ্রীলীলাকে। অভিনেত্রীর চরিত্রটি একজন কাশ্মীরি মেয়ের। তার কোচ তাজামূল। বাস্তব জীবনের প্রেক্ষাপটে তৈরি এই ছবির শ্যুটিং শুরু হবে শীঘ্রই। কাশ্মীরের বিভিন্ন এলাকায় চলবে শ্যুটিং। আপাতত প্রস্তুতি নিচ্ছেন কার্তিক। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পাবে ছবিটি। উল্লেখ্য, কার্তিকের সঙ্গে শ্রীলীলার প্রেমের গুঞ্জনও চলছে বলি পাড়ায়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ