Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পারিশ্রমিক বাড়ালেন শ্রীলীলা

পারিশ্রমিক বাড়ালেন অভিনেত্রী শ্রীলীলা। ‘পুষ্পা ২’ ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্যে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। দেশজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি।

পারিশ্রমিক বাড়ালেন শ্রীলীলা
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পারিশ্রমিক বাড়ালেন অভিনেত্রী শ্রীলীলা। ‘পুষ্পা ২’ ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্যে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। দেশজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। বিশেষ দৃশ্যের জন্য দু’কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীলীলা। চলতি বছর বলিউড ডেবিউ করতে চলেছেন নায়িকা। সৌজন্যে অনুরাগ বসুর একটি সিনেমা। সেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করেছেন নায়িকা। শোনা যাচ্ছে, এই আবহে প্রায় দ্বিগুণ পারিশ্রমিক বাড়িয়েছেন শ্রীলীলা। ইন্ডাস্ট্রির গুঞ্জন, আগে একটি ছবির জন্য তিনি নাকি সাড়ে তিন বা চার কোটি টাকা পারিশ্রমিক নিতেন। তবে ‘পুষ্পা ২’-এ তাঁর নাচের দৃশ্য বিভিন্ন মহলে আদৃত হওয়ার পর প্রায় ৭ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন অভিনেত্রী। সম্প্রতি পরিচালক অখিল আক্কিনেনির ‘লেনিন’ সিনেমাটি ছেড়েছেন শ্রীলীলা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তারিখের সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। যদিও পরে জল্পনা ছড়িয়েছে, পারিশ্রমিক সংক্রান্ত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়াও আরও দু’টি তেলুগু সিনেমা ছেড়েছেন তিনি। যদিও পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে তাঁর টিমের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ