নয়াদিল্লি: ডিসেম্বরে ভারত সফরে আসছে শ্রীলঙ্কা। তিনটি করে ওয়ান ডে এবং টি-২০ খেলবে দ্বীপরাষ্ট্র। ১৩ ডিসেম্বর দিল্লিতে হওয়ার কথা প্রথম একদিনের ম্যাচ। পরের ম্যাচ ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে। ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচটি হবে ১৯ ডিসেম্বর আমেদাবাদে। শোনা যাচ্ছিল, ফিরোজ শাহ কোটলায় সংস্কার কার্য চলবে। ফলে ম্যাচটি স্থানান্তরিত হবে আমেদাবাদে। কিন্তু বিসিসিআই সরকারিভাবে জানিয়ে দিল, এমন কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। অর্থাৎ পূর্বনির্ধারিত সূচি মেনেই হবে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ। ভারতের বিরুদ্ধে আগামী ২২, ২৪ ও ২৭ ডিসেম্বর তিনটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ম্যাচগুলি হবে রাজকোট, কটক ও পুণেতে।
Advertisement



