Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

লড়ছে শ্রীলঙ্কা, টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে জিততেই হবে ভারতকে

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাত্র ছটা উইকেট তুললেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের শেষে ৮ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার । এদিন শুরুতেই কামিল মিশারাকে মাত্র ১৯ রানে প্যাভেলিয়ানে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা।

লড়ছে শ্রীলঙ্কা, টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে জিততেই হবে ভারতকে
  • ২৫ আগস্ট, ২০২৬ ১৮:২১
Prefer us on Google

কলম্বো, ২৫ আগস্ট:  শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাত্র ছটা উইকেট তুললেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের শেষে ৮ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার । এদিন শুরুতেই কামিল মিশারাকে মাত্র ১৯ রানে প্যাভেলিয়ানে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর লঙ্কা ইনিংসের হাল ধরেন পাসিন্দু সূরিয়াবন্দারা এবং কামিন্দু মেন্ডিস। পাসিন্দু করেন ৮০ রান এবং মেন্ডিস আউট হন ৩২ রান করে। এরপর সোনাল দিনুশা কার্যত একাই লড়াই চালিয়ে গেলেন দিনভর। কখনো কেশারা নুয়ান্থা আবার কখনো লাহিরু কুমারাকে সঙ্গে নিয়ে চালালেন শ্রীলঙ্কাকে ম্যাচে টিকিয়ে রাখার চেষ্টা। দিনের শেষে সোনাল ৮৫ রানে এবং লাহিরু ৮ রানে ক্রিজে রয়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও মানব সুথার। তৃতীয় দিনের শেষে ভারতের থেকে প্রথম ইনিংসে ২৩৮ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। 

Advertisement

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্ট জেতা ছাড়া উপায় নেই ভারতের। এই মুহূর্তে লিগ টেবিলের পাঁচ নম্বরে আছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে সামনে আর সাতটা ম্ম্যাচ বাকি শুভমান গিলদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে ভারত। ইতিমধ্যেই লিগ টেবিলের এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আর তিনে নিউজিল্যান্ড। ফলে ভারতকে ফাইনালে উঠতে গেলে হারাতে হবে এই দুই কঠিন প্রতিপক্ষকেও। তার আগে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে লিগ টেবিলের উপরে ওঠাই লক্ষ্য ভারতের।

Advertisement
সম্পর্কিত সংবাদ