নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফিতে বাংলার দুরন্ত ফর্ম অব্যাহত। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী সার্ভিসেসকে ১-০ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা। সেই সুবাদে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউটে খেলতে নামবেন নরহরি শ্রেষ্ঠারা। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচের ৪৬ মিনিটে বাংলার হয়ে জয়সূচক গোলটি করেন বাসুদেব মান্ডি। কোয়ার্টার ফাইনালে গ্রুপ বি’র চতুর্থস্থানে শেষ করা দলের মুখোমুখি হবে বঙ্গ ব্রিগেড।
Advertisement
মণিপুর ম্যাচের মতো সোমবারও দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেন কোচ সঞ্জয় সেন। মূলত নক-আউট পর্বে লড়াইয়ের আগে রিজার্ভ বেঞ্চকে আরও ঝালিয়ে নেওয়াই ছিল তাঁর লক্ষ্য। স্বাভাবিকভাবে ম্যাচ শেষে স্বস্তিতে বঙ্গ কোচ।
সার্ভিসেস- ০ : বাংলা- ১



