জেড্ডা: স্প্যানিশ সুপার কাপের সফলতম দল বার্সেলোনা। রেকর্ড ১৪বার খেতাব জিতেছে কাতালন ক্লাবটি। তবে ১৩টি শিরোপা জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদও। রবিবার সৌদি আরবের জেড্ডায় ফাইনালে ফের এল ক্লাসিকো। মহারণ জিতে বার্সেলোনাকে কি স্পর্শ করতে পারবে কার্লো আনসেলোত্তির দল? নাকি ব্যবধান বাড়াবে বার্সেলোনা? উত্তর লুকিয়ে সময়ের গর্ভেই। তবে বলাই বাহুল্য, জেড্ডায় রোমাঞ্চকর লড়াই অপেক্ষা করছে।
Advertisement
২০২৪ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ এল ক্লাসিকোতে আবার আনসোলেত্তি-ব্রিগেডকে ৪-০ লজ্জায় ডুবিয়েছে কাতালন ক্লাবটি। তাই রবিবাসরীয় মহারণে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখা মুশকিল। তবে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফর্ম বেশ উজ্জ্বল। চলতি মরশুমে ইতিমধ্যেই উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন ভিনিসিয়াস জুনিয়ররা। রবিবার তৃতীয় শিরোপার জন্য মরিয়া তাঁরা। পাশাপাশি লা লিগাতেও টেবিলের মগডালে বসে ‘লস ব্ল্যাঙ্কোস’। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে জয়ী রিয়াল আত্মবিশ্বাসে ফুটছে। ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপে। নিয়মিত গোল পাচ্ছেন জুড বেলিংহ্যাম ও রডরিগোরা। গতির বিস্ফোরণে উইং দিয়ে আগুন ঝরাতে তৈরি ভিনিসিয়াসও। তবে অসুস্থতার কারণে এল ক্লাসিকোতে অনিশ্চিত লুকা মডরিচ। রিয়াল কোচ আনসেলোত্তির কথায়, ‘এই ম্যাচ বরাবর কঠিন। তার উপর আবার সুপার কাপের ফাইনাল। ছেলেরা উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরার জন্য তৈরি।’
পক্ষান্তরে, সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে বার্সা। লা লিগাতেও তিন নম্বরে নেমে গিয়েছে ফ্লিক-ব্রিগেড। তবে নতুন বছরে দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বার্সা। ছন্দে রয়েছেন লামিনে ইয়ামাল। এছাড়া আক্রমণভাগে সেরাটা উজাড় করে দিতে তৈরি রবার্ট লিওয়ানডস্কি, রাফিনারাও। উল্লেখ্য, গত এল ক্লাসিকোতে হাইলাইন ডিফেন্সে বাজিমাত করেছিল বার্সা। কোচ হান্স ফ্লিকের কথায়, ‘প্রতিবার তো একই পরিকল্পনায় জেতা যায় না। এবার আমাদের সতর্ক থাকতে হবে।’
(খেলা শুরু রাত ১২-৩০ মিনিটে।)