Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তায় থুতু ফেললে সাফ করতে হবে নিজেকেই, কড়া দাওয়াই অগ্নিমিত্রার,

রাজ্য জুড়ে শহরের রাস্তাঘাট পরিচ্ছন্ন করতে কড়া পুর দপ্তর। রাস্তায় আবর্জনা ও থুতু ফেললে জরিমানা করার ঘোষণা আগেই হয়েছিল।

রাস্তায় থুতু ফেললে সাফ করতে হবে নিজেকেই, কড়া দাওয়াই অগ্নিমিত্রার,
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাজ্য জুড়ে শহরের রাস্তাঘাট পরিচ্ছন্ন করতে কড়া পুর দপ্তর। রাস্তায় আবর্জনা ও থুতু ফেললে জরিমানা করার ঘোষণা আগেই হয়েছিল। এবার এল আরও কড়া শাস্তির নিদান। যদি কেউ রাস্তায় থুতু ফেলে তাঁকে জরিমানা তো দিতেই হবে। পাশাপাশি নিজের থুতু নিজেকেই সাফ করতে হবে। 

Advertisement

শনিবার আসানসোল পুরসভার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানেই পথচলতি মানুষকে ডেকে সচেতন করতে থাকেন মন্ত্রী। তিনি দোকানদারদের বলেন, আপনার বাড়ি, দোকানের ভিতর যেমন পরিচ্ছন্ন রাখেন দোকানের সামনেও পরিষ্কার রাখবেন। কেউ নোংরা করলে আপনি প্রতিবাদ করবেন। মনে রাখবেন, যাঁর দোকানের সামনে অপরিষ্কার থাকবে পুরসভা তাঁর কাছ থেকে জরিমানা আদায় করবে। এরপরই তিনি বলেন, আপনারা কী মনে করেন রাস্তায় থুতু ফেলে জরিমানা দিয়ে চলে যাবেন। আর আপনার থুতু সাফাইকর্মীরা পরিষ্কার করবে। তাঁদের সম্মান নেই। জরিমানার পরও আপনার থুতু আপনাকেই পরিষ্কার করতে হবে। নোংরা ফেলার ক্ষেত্রেও একই নিয়ম আসবে। প্রথমে একশো, দু’শো টাকা করে ফাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতেও অভ্যস বদল না হলে জরিমানা ৫০০, হাজার টাকা করে দেব। আমাদের উদ্দেশ্য জরিমানা আদায় নয়। কিছু মানুষের রাস্তার অপরিচ্ছন্ন করার কুঅভ্যাস বন্ধ করা।
শহরের পার্কিং থেকে লক্ষ লক্ষ টাকা লুট বন্ধ করতে নতুন পদক্ষেপ নিচ্ছে পুর দপ্তর। পার্কিংয়ের টাকা নগদের দেওয়া যাবে না। দিতে হবে অনলাইনের মাধ্যমে। কার্ড হোক বা কোনো ‌‌ইউপিআইয়ের মাধ্যমে সেই টাকা মেটাতে হবে। অবৈধ পার্কিং এড়াতে কর্মীদের নির্দিষ্ট পোশাক ও আই কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পার্কিং জোন রাস্তার উপর মার্ক করা থাকবে। পার্কিং জোনের বাইরে গাড়ি রাখলেই দিতে হবে জরিমানা। 
এদিন অগ্নিমিত্রা শহরের রাস্তার যানজট কমাতে নতুন পন্থা সামনে আনেন। তিনি বলেন, অনেকেই রাস্তার পাশে থাকা পার্কিংয়ে গাড়ি রেখে চলে যান। তাই রাস্তার উপর থাকা অস্থায়ী পার্কিংগুলির অবস্থান বদল করা হবে। যাঁরা গাড়ি পার্কিং জোনের অপব্যবহার করবেন তাঁরা ধরা পড়ে যাবেন। 
এদিন তিনি বার্নপুর বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় বড়ো শৌচালয় করার কথাও জানিয়েছেন। 
বাজেটে বার্নপুর ও বাঁকুড়ার মধ্যে সংযোগকারী দামোদরে নয়া সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাজেটে সব কথা লেখা থাকে না। আমি আবারও বলছি, ওখানে সেতু হবে। মুখ্যসচিব সহ সর্বস্তরে এনিয়ে আলোচনা হয়েছে।  বার্নপুরে সাফাই ব্যবস্থার পরিদর্শনে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ