Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কোচ অস্কারের পোস্টে জোর জল্পনা, মুম্বইয়ের বিরুদ্ধে ফর্মেশন বদলের ভাবনায় ইস্ট বেঙ্গল

‘দ্য লাস্ট ড্যান্স মে ২০২৬।’ সোশ্যাল সাইটে অস্কার ব্রুজোঁর পোস্ট ঘিরে প্রবল চর্চা শুরু। লাল-হলুদের স্প্যানিশ কোচ আগামী মরশুমে কী দল ছাড়তে চলেছেন? তা নিয়ে দোলাচলে সমর্থকরা।

কোচ অস্কারের পোস্টে জোর জল্পনা, মুম্বইয়ের বিরুদ্ধে ফর্মেশন বদলের ভাবনায় ইস্ট বেঙ্গল
  • ৩ মে, ২০২৬ ০৯:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দ্য লাস্ট ড্যান্স মে ২০২৬।’ সোশ্যাল সাইটে অস্কার ব্রুজোঁর পোস্ট ঘিরে প্রবল চর্চা শুরু। লাল-হলুদের স্প্যানিশ কোচ আগামী মরশুমে কী দল ছাড়তে চলেছেন? তা নিয়ে দোলাচলে সমর্থকরা। চলতি মাসেই তাঁর সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি শেষ হচ্ছে। উল্লেখ্য, আইএসএলে শেষ ল্যাপের ৪টি ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের। মুম্বই, পাঞ্জাব, মোহন বাগান ছাড়াও সাউলদের প্রতিপক্ষ ইন্টার কাশী। এই মুহূর্তে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। ডার্বি সহ বাকি ম্যাচ জিতলে ৩০ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে মশালবাহিনী। তাই অনেকেরই ধারণা, ফুটবলারদের উদ্দীপ্ত করতে এমন পোস্ট অস্কারের। 

Advertisement

আগামী মঙ্গলবার ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ মুম্বই সিটি। ফুটবল এরিনায় অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামবেন সাউলরা। নিজেদের ঘরের মাঠে মুম্বই প্রবল প্রতিপক্ষ। তার উপর ছাংতে, বিক্রমপ্রতাপ সিংয়ের মতো উইং-হাফ তাদের সম্পদ। পরিস্থিতি বুঝে ফর্মেশন বদলাতে পারেন ইস্ট বেঙ্গল কোচ। শনিবারের অনুশীলনে তেমনই ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে রাকিপ, আনোয়ার, কেভিনের সঙ্গী হতে পারেন জয় গুপ্তা। তবে ম্যাচের আগে আরও দু’টি প্র্যাকটিস সেশন বাকি। তারপরেই ঘুটি সাজাবেন অস্কার। চোট কাটিয়ে মহম্মদ রশিদও ফিট। মাঝমাঠে সাউল ক্রেসপোর সঙ্গে প্যালেস্তান মিডিওকে খেলানোর কথা ভাবা হচ্ছে। আসলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফেডারেশনের দিকে তাকিয়ে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। বেঙ্গালুরুর বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন মিগুয়েল। ব্রাজিলিয়ান ফুটবলারকে দুই ম্যাচের নির্বাসন দেয় সর্বভারতীয় ফুটবল সংস্থা। ইস্ট বেঙ্গল থিঙ্কট্যাঙ্ক শাস্তি কমানোর আবেদন করলেও কাজ হয়নি। শুক্রবার রাতে ফের একদফা আবেদন করে ইস্ট বেঙ্গল। এদিন আপিলের জন্য প্রয়োজনীয় অর্থও জমা দেওয়া হল ফেডারেশনে। মিগুয়েলকে পেয়ে গেলে আক্রমণাত্মক ফর্মেশনে দল নামাবেন অস্কার।

Advertisement
সম্পর্কিত সংবাদ