Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভা ভোট মিটতেই অফিসারদের পুরনো পদে ফেরানো নিয়ে জল্পনা শুরু

ভোট ঘোষণা হতেই রাজ্যের আধিকারিকদের বদলি করতে শুরু করেছিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক— সব মিলিয়ে ৫০০’র বেশি অফিসারকে বদলি করেছে কমিশন।

বিধানসভা ভোট মিটতেই অফিসারদের পুরনো পদে ফেরানো নিয়ে জল্পনা শুরু
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট ঘোষণা হতেই রাজ্যের আধিকারিকদের বদলি করতে শুরু করেছিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক— সব মিলিয়ে ৫০০’র বেশি অফিসারকে বদলি করেছে কমিশন। নজিরবিহীনভাবে রাজ্য প্রশাসনের খোলনলচে বদলে দেওয়ায় কমিশনের বিরুদ্ধে তুঘলকি আচরণের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ভোট শেষ হতেই পুরানো পোস্টিংয়ে ফেরা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে আধিকারিক মহলে।

Advertisement

চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই সরকার গড়তে চলেছেন বলে আশাবাদী সরকারি কর্মচারীদের বড়ো অংশ। ফলে শপথ গ্রহণের পর ফের একবার রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল হবে, এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। আইএএস, আইপিএস থেকে ডব্লুবিসিএস— সব ক্ষেত্রেই রদবদল করেছে নির্বাচন কমিশন। বদলে দেওয়া হয়েছে অধিকাংশ জেলাশাসক। যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আচমকা রদবদলের ফলে জোর ধাক্কা খেয়েছে পরিষেবা প্রদানের কাজ। এই পরিস্থিতিতে কোনো আর্থিক অনিয়ম হলেও তার দায় এই সরকারের হবে না বলে জানিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে চতুর্থবার সরকার গড়ে তিনি রদবদলের পথে হাঁটবেন বলেই গুঞ্জন নবান্নে।
এখানেই শেষ নয়। ভোট মিটতেই প্রশাসনিক কর্তাদের আলোচনায় নতুন করে উঠে এসেছে জুনিয়র অফিসারদের অধীনে পদস্থ আধিকারিকদের নিযুক্ত করার বিষয়টি। এক আধিকারিক জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী সব সময়ই আমাদের পাশে দাঁড়িয়েছেন। অতীতে আমাদের একাধিক দাবি মেনে নিয়েছেন। এবারও মনে হয় তাঁর ব্যতিক্রম হবে না। তিনি শপথ নিয়েই কমিশনের তুঘলকি পদক্ষেপের যোগ্য জবাব দেবেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ